• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ডলফিনের জীবন রহস্য উন্মোচন: বিশ্বে অনন্য বাংলাদেশ

বিশ্বে প্রথমবারের মতো রুই, কালবাউস ও গাঙ্গেয় ডলফিনের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করেছে বাংলাদেশ। একইসঙ্গে দেশে প্রথমবারের মতো কাতলা ও মৃগেল মাছের জীবন রহস্যও উন্মোচিত হয়েছে। চট্টগ্রামের একদল গবেষকের দীর্ঘ দুই বছরের প্রচেষ্টায় ধরা দিয়েছে এই সাফল্য।

বিস্তারিত

বঙ্গোসাগরে লঘুচাপ: নিম্নচাপে রূপ নিলেই হতে পারে ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সোমবারও দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গতকাল রবিবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামীকাল মঙ্গলবারও আবহাওয়া একই রকম থাকতে পারে। আগামী ১৯ নভেম্বর উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। তবে আবহাওয়া অফিসের কর্মকর্তা মনোয়ার হোসেন জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড় জাওয়াদ’ এখনো পুরোপুরি ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি।

বিস্তারিত

ইনস্টাগ্রামে ভিডিও দিলেই এত টাকা!

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বেশ বড় অঙ্কের অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটির প্রধানতম প্রতিদ্বন্দ্বী টিকটক ‘রিল’-তে ভিডিও পোস্ট করার জন্য এমন পুরস্কার দেওয়া হবে। যদিও এই ঘোষণার আগেই ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাভার্সের কর্ণধার জাকারবার্গ জানিয়েছিলেন, আগামী বছর তিনি ক্রিয়েটরদের জন্য এক মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রেখেছেন।

বিস্তারিত

জাপানি সফটব্যাংকের বিনিয়োগ: নতুন যুগে বিকাশ

দেশে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) শীর্ষস্থানীয় কোম্পানি বিকাশের ২০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান সফটব্যাংক। বিকাশের অধিকাংশ শেয়ারের মালিক ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ এরই মধ্যে বর্তমান শেয়ারহোল্ডারদের সাথে সফটব্যাংকের শেয়ার হস্তান্তরের চুক্তি অনুমোদন দিয়েছে।

বিস্তারিত

দেশে আসছে ওরাল পিল: ঠেকাবে করোনা

বাজারে চলে এসেছে করোনাভাইরাস প্রতিরোধী মুখে খাওয়ার পিল বা বড়ি। বাংলাদেশের বাজারে ওষুধটির জেনেরিক সংস্করণের নাম দেয়া হয়েছে ‘এমোরিভির’। কোভিড-১৯ এর বৈশ্বিক অ্যান্টিভাইরাল ওরাল পিল বা মুখে খাওয়ার ওষুধ মূলত 'মলনুপিরাভির'। আর এই পিল এবার বাংলাদেশে তৈরির ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানি বেক্সিমকো ফার্মা।

বিস্তারিত

ভয়ঙ্কর মহৌষধ : তেজস্ক্রিয়তায় নেশা খুজতেন উচ্চবিত্তরা

একসময় মানুষ রেডিয়াম মিশ্রিত তেজস্ক্রিয় পানিকে সর্বরোগের মহৌষধ মনে করেছিল। দূরারোগ্য ব্যাধি থেকে মুক্তির আশায় বিত্তশালীরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মারাত্মক প্রাণঘাতী এই টোটকা কিনতেন। ব্যাপারটা অবিশ^াস্য মনে হলেও সত্য।

বিস্তারিত

জিয়াউর রহমানের বিচারসহ ৬ দাবিতে রাজধানীতে অবরোধ

জিয়াউর রহমানের শাসনামলে সেনা ও বিমান বাহিনীর কারাদণ্ডপ্রাপ্ত, চাকরিচ্যুত সদস্য ও নিহতদের পরিবারের সদস্যরা রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেছেন। ছয়টি দাবিতে ‘১৯৭৭ সালে খুনি জিয়ার গুম ষড়যন্ত্রে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

বিস্তারিত

সিরিয়াল কিলার এক ‘নীরব নারী’

বেছে বেছে বৃদ্ধদের ঘরে হানা দিতেন তিনি। সুকৌশলে ঘরে ঢুকে গলায় রশি পেচিয়ে একের পর এক খুন করেছেন। প্রত্যেকটি হত্যাকাণ্ডের ধরন একই রকম। প্রায় ২৫টি হত্যাকাণ্ডের ধরন একই রকম হওয়ার পর ও ঘাতকের সন্ধান না পাওয়া নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হয়, কোনো একজন পুরুষ নারীর ছদ্মবেশ নিয়ে হত্যার খেলায় মেতে উঠেছেন। ঘটনাটি মেক্সিকোর একটি শহরের। আর যে ঘাতকের কিলিং মিশনের গল্প এতক্ষণে জানতে চলেছেন তিনি মেক্সিকোর জনপ্রিয় এক কুস্তিগীর নারী।

বিস্তারিত

কুরআনের ক্যালিগ্রাফি করে ভাইরাল ভারতীয় তরুণী

দক্ষিণ ভারতের কেরালার কান্নুর জেলার বাসিন্দা এক তরুণী নতুন করে আলোচনায় এসেছেন। শখের বসে ক্যালিগ্রাফি করতে করতে পুরো কোরআন ক্যালিগ্রাফি করেছেন ওই তরুণী। নজরকাড়া কুরআনের বিভিন্ন আয়াতের ক্যালিগ্রাফি এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ১৯ বছর বয়সের ফাতিমা সাবাহা পুরো কুরআনের ক্যালিগ্রাফি তৈরি করতে সময় নিয়েছেন ১৪ মাস।

বিস্তারিত

দাম বাড়ল ডিজেলের: সারাদেশে ধর্মঘটের ডাক

ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে সরকার। এরই প্রতিবাদে শুক্রবার সকাল ছয়টা থেকে সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। বৃহস্পতিবার বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত