• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

করোনার উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’

করোনাভাইরাসের নতুন 'বি.১.১.৫২৯' ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক বা 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন' নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিস্তারিত

পাচারের শিকার নারী শিশুসহ ১৩ বাংলাদেশি উদ্ধার

ট্রেনে পাচারের শিকার পাঁচ শিশুসহ ১৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। ভারতের নাগপুর রেলওয়ে স্টেশনে আহমেদাবাদগামী ট্রেন থেকে গত মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করা হয়। পাঁচ শিশুসহ ১১ জনের দলটিকে গুজরাটে যৌনকর্মী ও সস্তায় শ্রমিক হিসেবে কাজে লাগানোর উদ্দেশ্যে পাচার করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।

বিস্তারিত

বাইডেনের গণতন্ত্র সম্মেলন ডিসেম্বরে: ১১০ দেশ আমন্ত্রিত

চলতি বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'সামিট ফর ডেমোক্রেসি' বা 'গণতন্ত্র সম্মেলন'। সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে বিশ্বের ১১০টি গণতান্ত্রিক দেশ। তবে এখন পর্যন্ত বাংলাদেশ আমন্ত্রিতদের তালিকায় নেয়।

বিস্তারিত

হ্যাকিংয়ের পর যেভাবে চলছে বৈদেশিক আর্থিক লেনদেন

সাইবার হামলায় হ্যাকিংয়ের শিকার হয়ে ৮১ মিলিয়ন ডলার হারানোর পাঁচ বছর পরও বৈদেশিক আর্থিক লেনদেনের বার্তা প্রেরণের সুরক্ষিত নেটওয়ার্ক 'সুইফট' পুনর্নির্মাণ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। ‘সুইফট’ নেটওয়ার্ক না থাকায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে ম্যানুয়ালি বৈদেশিক লেনদেন পরিচালনা করা ছাড়া বর্তমানে আর কোনো বিকল্প নেই। আগামী বছরের জুনের মধ্যে সুইফট নেটওয়ার্ক পুনর্নির্মাণ না করা হলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক।

বিস্তারিত

বজ্রপাতের সংকেত ৪০ মিনিট আগে, কমবে মৃত্যুঝুঁকি

বজ্রপাতে মৃত্যুরোধে ‘আরলি ওয়ার্নিং সিস্টেম’ নামে একটি অভাবনীয় যন্ত্র বসানোর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের বজ্রপাত-প্রবণ এলাকায় অভিনব এই যন্ত্র বসানো হবে। প্রাথমিক ভাবে ৭২৩টি যন্ত্র সারাদেশে বসাবে সরকার। তবে প্রকল্পটির ব্যয় ও বাস্তবায়ন মেয়াদ এখনও নির্ধারণ হয়নি।

বিস্তারিত

মুস্তাফিজ ভক্ত সেই যুবক কারাগারে

জৈব সুরক্ষা বলয় ভেঙে মিরপুরে খেলার মাঠে ঢুকে পড়ায় মুস্তাফিজ ভক্ত রাসেলের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়াঁর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত

শীতকালীন সংক্রমণ বাড়ছে: হাসপাতালে রোগীর চাপ

করোনার প্রকোপ শেষ হতে না হতেই শুরু হয়েছে শীতকালীন সংক্রমণ। প্রতি বছরের মতো এবারও জ্বর, ফ্লু, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতকালীন রোগীর চাপ বাড়ছে জেলা হাসপাতালগুলোতে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শীতকালীন এসব সংক্রমণ রোধে আগাম প্রস্তুতি না থাকায় পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিস্তারিত

অ্যানিমো সিরিজ ‘ওয়ান পিস’: মুক্তি পাচ্ছে হাজার তম পর্ব

চলতি সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় জাপানি অ্যানিমে সিরিজ ওয়ান পিসের ১০০০তম পর্ব। দুই দশক আগে মুক্তি পাওয়া বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা অর্জনকারী সিরিজটির হাজার তম পর্ব দেখানো হবে ৮০টি দেশে। অ্যানিমো কমিক সিরিজ ‘ওয়ান পিস’-র ১০০০তম পর্বের প্রচার নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।

বিস্তারিত

গ্লাসগো সম্মেলনে করোনার হানা: শনাক্ত ৩০০ ছাড়াল

এবারের জি২০ সম্মেলনের পর স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলেন দুই শতাধিক দেশের প্রতিনিধি। এছাড়া গ্লাসগো সম্মেলনে যোগ দিয়েছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হলেও গ্লাসগো সম্মেলনে অংশগ্রহণকারীদের দেহে পাওয়া গেছে করোনা ভাইরাস। গ্লাসগো সম্মেলনে অংশ নেয়া প্রায় তিন শতাধিক ব্যক্তির দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

বিস্তারিত

লন্ডনের মর্যাদাপূর্ণ সোয়েন পদক জিতলেন বাংলাদেশি মেরিনা

লন্ডনের সম্মানজনক সোয়েন পদকে ভূষিত হয়েছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। ২০২১ সালের জন্য তাকে এ পদকে ভূষিত করেছে স্যার জন সোয়েন'স মিউজিয়াম। গত মঙ্গলবার মেরিনা তাবাসসুমকে এই পুরস্কার দেওয়া হয়।

বিস্তারিত