• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি: বাড়বে শীত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার দুপুরের আগেই এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত

‘হৃদয়ের মনিকোঠায় বঙ্গবন্ধু’

বঙ্গবন্ধু এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব; যার দেশপ্রেম, মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, প্রজ্ঞা, বাগ্মিতা, নেতৃত্বগুণ, রাজনৈতিক দূরদর্শিতা, রসবোধ ইত্যাদি তাকে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে। তিনি সংসদীয়  শাসন ব্যবস্থা প্রবর্তন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব  গ্রহণ করেন। তিনি বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন যা সম্মিলিতভাবে 'মুজিববাদ' নামে পরিচিত।

বিস্তারিত

জাওয়াদের প্রভাবে উপকূলে বৃষ্টি শুরু, আঘাত হানবে যেখানে

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালী জেলার উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোরের বিভিন্ন এলাকায় গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে। শনিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর বৃষ্টি শুরু হয়েছে।

বিস্তারিত

আওয়ামী লীগ নেতার ছেলের মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ খানের ছোট ছেলে মো. ময়িজ খান অর্ণব (১৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ময়িজ খান অর্ণব জাতীয় দৈনিক আমরাই বাংলাদেশ-এর সম্পাদক তাহজীব হাসানের মামাতো ভাই।

বিস্তারিত

উদ্ভাবনে বিশ্বের প্রভাবশালী ৩০ এ বাংলাদেশি তরুণী

নতুন নতুন উদ্ভাবনে বিশ্বকে বদলে দেওয়ার প্রচেষ্টা চালানো বিশ্বের শীর্ষ সফল ৩০ তরুণ-তরুণীর তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস। বিজ্ঞান ক্যাটাগরিতে ফোর্বসের সেই থার্টি আন্ডার থার্টি তালিকায় বাংলাদেশি প্রকৌশলী বাশিমা ইসলাম জায়গা করে নিয়েছেন। গত বুধবার ফোর্বস তাদের চলতি বছরের বিজ্ঞান ক্যাটাগরির সেরা ৩০ তরুণ-তরুণীর এই তালিকা প্রকাশ করে।

বিস্তারিত

দেশে ফিরতে প্রবাসীদের মানতে হবে যে নির্দেশনা

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ প্রতিরোধে বিদেশ থেকে দেশে আসা প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে যেকোনো দেশ থেকে বাংলাদেশিদের দেশে ফিরতে হলে ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। আগে এই পরীক্ষার সময়সীমা ছিল ৭২ ঘণ্টা।

বিস্তারিত

ঢাকায় হাফ ভাড়ার সিদ্ধান্ত, বাইরে নয়

লাগাতার আন্দোলনের মুখে অবশেষে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। বুধবার থেকেই এই ভাড়া কার্র্যকর হবে। তবে এই হাফ ভাড়া কার্যকর হবে শুধুমাত্র ঢাকায়। ঢাকার বাইরে সব শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর হবে না। মঙ্গলবার পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিস্তারিত

ওমিক্রনের বিস্তার ঠেকাতে নতুন নির্দেশনা

করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গবেষকরা বলছেন, করোনার সর্বশেষ ধরন ডেল্টা ভেরিয়েন্টের চেয়ে ওমিক্রন অধিক সংক্রামক। পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে ১৪টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিস্তারিত

চোরাচালান: চুনাপাথর বোঝাই তিন ট্রলার আটক

অবৈধভাবে ভারত থেকে আনা চুনাপাথর বোঝাই তিনটি ট্রলার আটক করেছে নিরাপত্তা প্রহরীরা। রবিবার বেলা তিনটার দিকে সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নদীতে নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এগুলো আটক করে। তাহিরপুরের সংসার হাওর সংলগ্ন বৈঠাখালী বাঁধ থেকে এগুলো আটক করা হয়।

বিস্তারিত

ইউরোপে ‘ওমিক্রন’ নিয়ে উদ্বেগ: গার্মেন্ট শিল্পে শঙ্কা

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। করোনার নতুন এই ধরনের কারণে বাংলাদেশের রপ্তানিযোগ্য তৈরি পোশাকের বৃহত্তম বাজার ইউরোপে সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে বিধিনিষেধ বা লকডাউন জারি করা হয়েছে।

বিস্তারিত