• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করে দেয়া আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট চিত্রনায়িকা নিপুণের সাধারণ সম্পাদক পদও স্থগিত করেছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) চিত্রনায়ক জায়েদ খানের আইনজীবী নাহিদ সুলতানা যুথী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিস্তারিত

পারসোনালাইজড ড্রাগ ডিজাইনের সহায়ক এলগোরিদম উদ্ভাবণ: বাংলাদেশি গবেষকের সাফল্য

জিনোম সিকোয়েন্সের মাধ্যমে বাংলাদেশি গবেষক জাফর আহমেদের উদ্ভাবিত পার্সোনালাইজড ড্রাগ ডিজাইনের এলগোরিদমের পেটেন্ট প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত জাফর আহমেদের তৈরি করা এলগোরিদম ইন্টারন্যাশনাল পেটেন্টের স্বীকৃতি পেয়েছে। যা সবগুলো দেশে প্রকাশ করেছে গুগল।

বিস্তারিত

একদিনে শনাক্ত ৮৩৪৫, মৃত্যু ২৯ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে। একই সময়ে দেশে নতুন করে ৮ হাজার ৩৪৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন।

বিস্তারিত

চট্টগ্রামেও হবে মেট্রোরেল

এবার বন্দরনগরী চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণে সরকারের উদ্যোগের কথা জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, চট্টগ্রামের অফুরন্ত সম্ভাবনা কাজে লাগাতে এবং নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেট্রোরেল নির্মাণ করা হবে।

বিস্তারিত

চির কুমারী লতা মঙ্গেশকরের বিয়ে না করার কারণ

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। কালজয়ী শিল্পীর মৃত্যুতে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। ৯২ বছরের দীর্ঘ জীবনে লতা মঙ্গেশকর বিয়েই করেননি। তিনি আমৃত্যু কুমারী থেকেছেন। সুরের সম্রাজ্ঞী খ্যাত এই শিল্পীর গানে বহু যুগল প্রেমে মজলেও তিনি প্রেম-ভালোবাসায় গা ভাসাননি।

বিস্তারিত

কে হচ্ছেন ব্রিটিশ রানি, জানালেন এলিজাবেথ

অবশেষে জানা গেলে কে হচ্ছে ব্রিটেনের পরবর্তি রানি। আর এই খবরটি জানিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ নিজেই। রানি দ্বিতীয় এলিজাবেথ জানিয়েছেন, তাঁর পরে ব্রিটেনের রানি হবেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। খবর দ্য ওয়াশিংটন টাইমসের। ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করেছেন দ্বিতীয় এলিজাবেথ। সেই উপলক্ষ্যে গত শনিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ব্রিটেনের পরবর্তী রাজা হবেন চার্লস। আর তখন ক্যামিলা ‘কুইন কনসর্ট’ হিসেবে পরিচিত হবেন।

বিস্তারিত

কিংবদন্তী সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই

উপমহাদেশের সুরসম্রাজ্ঞী, অসংখ্য কালজয়ী সংগীতের শিল্পী লতা মঙ্গেশকর আর নেই। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আনন্দবাজারের খবর। করোনায় আক্রান্ত হয়ে ৯২ বছর বয়সী লতা মঙ্গেশকর গত ১১ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। গত চার সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

বিস্তারিত

রাজধানীতে স্থাপনা নির্মাণে অনুমোদন লাগবে সিটি করপোরেশনের

এখন থেকে রাজধানীতে যেকোনো ধরণের স্থাপনা নির্মাণে সিটি করপোরেশনের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘রাজধানীতে যে কোনো অবকাঠামো নির্মাণের সময় এখন থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি করপোরেশন থেকে অনুমোদন নিতে হবে। সিটি করপোরেশনের অনুমতি ছাড়া কোনো সরকারি-বেসরকারি স্থাপনা, রাস্তাসহ কোনো উন্নয়ন কার্যক্রম নেয়া যাবে না।’

বিস্তারিত

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে প্রতিদিন করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে এই করোনায় মৃতের সংখ্যায় বেশি পরিবর্তন হয়নি।

বিস্তারিত

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু : শনাক্ত ৮৩৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৬০ জন। একই সময়ে নতুন করে ৮ হাজার ৩৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ।

বিস্তারিত