• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ব্যাংকের এটিএম সেবায় খরচ বাড়ল

দেশে যেকোনো ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) সেবার ফি বাড়ানো হয়েছে। বিশেষ করে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম সেবা গ্রহণের ক্ষেত্রে এই বাড়তি ফি দিতে হবে। তবে নিজ ব্যাংকের এটিএম সেবা গ্রহণের ক্ষেত্রে এই বাড়তি ফি দিতে হবে না। সেক্ষেত্রে ফি আগের মতোই বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত

বঙ্গভ্যাক্সের অ্যানিমেল ট্রায়াল সম্পন্ন, অনুমোদনের অপেক্ষা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে তৈরি বঙ্গভ্যাক্স টিকার এনিমেল (বানরের শরীরে) ট্রায়াল আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে। প্রাথমিক ফলাফলে এই টিকা করোনার ডেল্টা ভ্যারিয়েন্টসহ বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসটির ১১টি ভেরিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। গতকাল সোমবার সকালে প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিস্তারিত

করোনা ঠেকাবে ক্যাপসুল: অনুমোদনের অপেক্ষায়

করোনাভাইরাসের অ্যান্টিভাইরাল ক্যাপসুল 'মলনুপিরাভির' নিয়ে এসেছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক। ওষুধটি জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে অনুমোদন চেয়ে আবেদন করেছে কোম্পানিটি। অনুমোদন পেলে এটিই হবে কোভিড-১৯ এর চিকিৎসায় অনুমোদিত প্রথম মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ।

বিস্তারিত

আজিম-কাসেম সিন্ডিকেটে জিম্মি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি ও জঙ্গিবাদের কবল থেকে রক্ষার দাবি জানিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নামের একটি সংগঠন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়টিকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বিস্তারিত

আশ্বিনের শেষে ভাদ্রের গরম, আবহাওয়াবিদরা যা বলছেন

অক্টোবরের অর্ধেক শেষ। তার মানে বাংলা মাসের হিসেবে আশ্বিনের বিদায় হয়েছে। ঋতুচক্র বা স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে বছরের এই সময়ে দেশে তাপমাত্রা কম থাকে। ভোর ও সন্ধ্যায় থাকে শীতের আমেজ। কিন্তু এবছর এসব যেন দেখাই মিলছে না। বরং আশ্বিনের শেষে বৃষ্টি বেড়েছে, দেখা দিয়েছে ভ্যাঁপসা গরম। সারাদেশের ১৮টি জেলায় তাপপ্রবাহ চলছে। এই তাপপ্রবাহ কবে শেষ হবে তা এখনই বলতে পারছে না আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উদাহরণ: তথ্যমন্ত্রী

কুমিল্লায় মন্দিরে কোরআন রাখা ও এর জেরে মন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

বিস্তারিত

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে আওয়ামী লীগ

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিতর্কিত কেউ মনোনয়ন পেলে তা সংশোধনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এছাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিরুদ্ধে দলীয় যেসব নেতাকর্মী কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হুশিয়ারি দিয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্কিত কেউ প্রার্থী হিসেবে দলীয় নমিনেশন পেয়েছেন, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তা খতিয়ে দেখা হচ্ছে।

বিস্তারিত

ফেসবুকে কিডনি বেচাকেনা, অতপর ভারতে পাচার...

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিডনী দাতা সংগ্রহ করতেন। তারপর কিডনি দাতাকে কৌশলে ভারতে পাঠানো হতো। ভারতে গিয়ে প্রতি কিডনি ৩/৪ লাখ টাকা দাম দেয়ার প্রলোভন দেখানো হতো। এরপর কিডনি নিয়ে তা কিডনি আক্রান্ত রোগীদের দেহে প্রতিস্থাপন করা হতো। বিনিময়ে কিডনি গ্রাহকের কাছ থেকে ১৮/২০ লাখ টাকা নিয়ে কিডনি দাতাকে দেয়া হতো মাত্রা দুই লাখ টাকা।

বিস্তারিত

ইভ্যালি পরিচালনায় বোর্ড গঠন করবেন হাইকোর্ট

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনা ও দায়-দেনা পরিশোধে একটি বোর্ড গঠন করবেন হাইকোর্ট। ওই বোর্ড ইভ্যালির সকল কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করবে। হাইকোর্টের গঠন করে দেয়া বোর্ডে দায়িত্ব পালন করবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন সচিব ও একজন চার্টার্ড একাউনটেন্ট। আগামীকাল বুধবার এ বিষয়ে আদেশ দিবেন হাইকোর্ট। এদিকে ইভ্যালি নিয়ে উচ্চ আদালতের এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের অনিশ্চয়তা দূর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিস্তারিত

পেঁয়াজ-সয়াবিন তেলের শুল্ক প্রত্যাহারের সুপারিশ

পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্যের শুল্ক প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে সয়াবিন তেল, পাম তেল ও চিনি। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও উত্তাপ ছড়িয়েছে। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ পড়েছে ভোগান্তিতে। তাই আমদানীনির্ভর এসব পণ্যের ওপর থেকে শুল্ক কমিয়ে দেশের বাজারে দাম সহনীয় রাখার পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়। যে কারণে এসব পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর অথবা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

বিস্তারিত