• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

মাথাপিছু আয় বাড়ল

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৯১ মার্কিন ডলার হয়েছে। গত অর্থবছরে (২০২০-২১) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) নয় মাসের সাময়িক হিসেবে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার হয়েছিল। যা টাকার অঙ্কে ছিল ২ লাখ ১৬ হাজার ৫৮৯ টাকা। ২০২০-২১ অর্থবছর শেষে চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৯১ মার্কিন ডলার হয়েছে। যা টাকার অঙ্কে ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা।

বিস্তারিত

যুদ্ধ নয়, আপসে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আপস করার জন্য প্রস্তুত রাশিয়া। দেশটি কোনো ধরণের যুদ্ধে জড়াতে চায় না। তবে কেউ রাশিয়ার দিকে আঙুল তুললে তার কড়া জবাব দেবে মস্কো। এমনই মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিস্তারিত

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করলেন নিপুণ

জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ আপিল দায়ের করা হয়েছে।

বিস্তারিত

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ১৩ শ্রমিক নিহত

ইন্দোনেশিয়ার জাভা সমুদ্র সৈকতে ভ্রমণে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় ১৩ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন। সোমবার (৭ ফেব্রুয়ারি) দেশটির পুলিশ বিভাগের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এএফপি।

বিস্তারিত

সুন্দরবনে বাঘের মুখ থেকে যেভাবে বেঁচে ফিরলেন জেলে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের জেলে আবু হায়াত। সুন্দরবনের খালে ও নদীতে মাছ ধরে সংসার চালান। প্রতিদিনের মতো রবিবার (৬ ফেব্রুয়ারি) তিনি সুন্দরবনের ভেতরের খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন।

বিস্তারিত

একদিনে আরও ৩৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে। একই সময়ে দেশে নতুন করে ৯ হাজার ৩৬৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন।

বিস্তারিত

বুধবার থেকে ট্রেনে নেয়া হবে শতভাগ যাত্রী

স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) (বুধবার) থেকে ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন করা হবে। নতুন এই সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী। সোমবার (৭ ফেব্রুয়ারি) তিনি গণমাধ্যমকে জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে আন্তনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছে। চলমান এই বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিস্তারিত

ডিসেম্বরের মধ্যে সবার জন্য বুস্টার ডোজ

চলতি বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান শেষ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিস্তারিত

সাতকানিয়ায় ভোটকেন্দ্রে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ২

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় উপজেলার নলুয়া ইউনিয়নে তাসিফ (১২) নামের এক কিশোরসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ডকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিস্তারিত

ইমজার নতুন কমিটি: সিলেটের উন্নয়ন বিশ্বে তুলে ধরার আহ্বান মেয়র আরিফুলের

সিলেটে ইলেকট্টনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) ইমজার কার্যালয়ে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী ও নতুন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরী বিস্তৃত হচ্ছে। খাদিমপাড়া ও বরইকান্দি এলাকায় সিসিকের দুটি জোনাল অফিস হচ্ছে। এতে জনগণ খুব সহজে এসব জোনাল অফিস থেকে নাগরিক সেবা পাবেন।

বিস্তারিত