• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ছাগল–কাণ্ডের মতিউরের গোপন বৈঠক, ১১ পুলিশ বরখাস্ত

ছাগল–কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালতে নেওয়ার পথে পুলিশের সহায়তায় গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক এসআইসহ ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। গত ১২ আগস্ট এ ঘটনা ঘটে। সেদিন কিশোরগঞ্জ কারাগার থেকে মতিউর রহমানকে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজিরা দিতে নেওয়া হয়েছিল। আদালত শেষে ফেরার পথে নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগরে নিরালা হাড্ডি রেস্টুরেন্টে খাবারের জন্য গাড়ি থামে। অভিযোগ উঠেছে, পুলিশ সদস্যরা উৎকোচ নিয়ে রেস্টুরেন্টের একটি কেবিনে মতিউর রহমানকে অপর এ

বিস্তারিত

নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা, বাংলাদেশি জেলেদের আতঙ্ক

কক্সবাজারের নাফ নদী ও সংলগ্ন এলাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তৎপরতায় বাংলাদেশি জেলেরা আতঙ্কে আছে। গত এক মাসে অন্তত একশত জেলে নিখোঁজ বা অপহৃত হয়েছে।

বিস্তারিত

যুক্তরাষ্ট্রে হুন্দাই কারখানায় অভিযান, শতাধিক কর্মী আটক

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্দাইয়ের বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৪৭৫ জনকে আটক করেছে অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটিই কর্মক্ষেত্রে সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি। আটককৃতদের মধ্যে অন্তত ৩০০ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক বলে জানা গেছে। তবে হুন্দাই জানিয়েছে, আটক কেউই তাদের সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মী নন।

বিস্তারিত

বাকাট্টা ঘুড়ি মার্কিন বুড়ি আর কিছু

প্রশান্ত মহাসাগর পাড়ের বিখ্যাত এই সৈকতের আকাশ তখন হরেক রং-নকশা আর চেহারার শত শত ঘুড়িতে ঝলমল করছে।

বিস্তারিত

বিশ্ববিদ্যালয় রাজনীতির কঠিন পথচলা: সাবেক ছাত্রনেতার বর্ণনা

ছাত্রদলের নেতৃত্ব থেকে শুরু করে চীনে রাজনৈতিক অর্থনীতি ও কূটনীতি বিষয়ে পড়াশোনা পর্যন্ত তাঁর পথ ছিল সংগ্রামমুখর। শিক্ষার্থীদের সেবাকে ছাত্র রাজনীতির মূল লক্ষ্য মনে করে তিনি। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ইত্যাদি নানা বিষয়ে দৈনিক আমারাই বাংলাদেশের সাথে কথা হয় সর্দার এম জাহাঙ্গীর হোসেনের। সাক্ষাৎকার নিয়েছেন তাহাজীব হাসান।

বিস্তারিত

যদি সংস্কার করতে না পারেন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন : সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। বাংলাদেশবাসী একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চায়। রাজনৈতিক ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে—তাহলে যদি কাঙ্ক্ষিত সংস্কার করতে ব্যর্থ হন, এতদিন ক্ষমতায় থাকার প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে।

বিস্তারিত

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার অভিযোগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত

গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি এনসিপি'র

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি জানিয়েছে। রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দেশের দীর্ঘ রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান সম্ভব।

বিস্তারিত

নির্বাচন বিলম্বের জন্য নূরের উপর হামলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সঠিক সময়েই জাতীয় নির্বাচন হবে এবং এ নিয়ে কোনো দ্বিধা নেই। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিস্তারিত

“নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই”

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের বিকল্প ভাবে, তা হবে জাতির জন্য গভীর বিপদজনক।” আজ তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন—তার ঘোষিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিস্তারিত