• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

অ্যালামনাইয়ের নেতৃত্বে ড. শাহজাহান ও পলাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব এন্থ্রোপলজি, সাস্ট এর ৫ম কার্যকরী কমিটি প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।

বিস্তারিত

রাষ্ট্রের ক্রান্তিকালে দেশ ও জনগণের পাশে বিএনপি

১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যগণ নিহত হওয়ার পর বাংলাদেশ ভয়াবহ রাজনৈতিক ও প্রশাসনিক সংকটে নিমজ্জিত হয়। দেশজুড়ে নেমে আসে অরাজকতা, নিরাপত্তাহীনতা, প্রশাসন ও সামরিক বাহিনীতে বিশৃঙ্খলা—সমগ্র জাতি তখন এক মহা অস্থিতিশীল অবস্থার মধ্যে পড়ে।

বিস্তারিত

রাজনৈতিক প্রভাব, অযোগ্য রিভিউয়ার, অনিয়ম: হিট প্রকল্পে অভিযোগের পাহাড়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল শিক্ষক বিশ্বব্যাংক সহায়িত ৪০০০ কোটি টাকার হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পে ভয়াবহ স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ করেছেন।

বিস্তারিত

মিউনিখে ফিরে দেখা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের হারিয়ে যাওয়া দিনগুলো

পুরনো দিনের কথা না ভোলা যায়, না ফিরে পাওয়া যায়। তবুও স্মৃতিকাতর মানুষ বারবার ফিরে যেতে চায় তার সোনালী অতীতে, ফিরে পেতে চায় প্রিয় মুখগুলোকে। এ আকুলতা আরও গভীর হয়ে ওঠে যখন প্রিয় মাতৃভূমি থাকে ৮,০০০ কিলোমিটার দূরে।

বিস্তারিত

এলজিইডি, সওজ, পিডিবির প্রকৌশলীদের আর্থিক অনিয়মে এনবিআরের অনুসন্ধান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ৩০০ সরকারি প্রকৌশলীর বিরুদ্ধে বড় আকারের আয়কর ফাঁকির তদন্ত শুরু করেছে। অভিযুক্ত প্রকৌশলীদের মধ্যে আছেন এলজিইডি, সড়ক ও জনপথ (সওজ), জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, গণপূর্ত, পিডিবি, ওয়াসা, সিটি করপোরেশনসহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা।

বিস্তারিত

মাতৃমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এক্লাম্পসিয়া : সোহরাওয়ার্দি মেডিকেলে বক্তারা

বর্ণাঢ্য আয়োজনে শনিবার সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব প্রি-এক্লাম্পসিয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। হাসপাতালের অবস ও গাইনি বিভাগের ফিটোমেটারনাল মেডিসিন ইউনিটের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে সেমিনার, সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল প্রি-এক্লাম্পসিয়া সম্পর্কে জিজ্ঞাসা করুন, জানুন।

বিস্তারিত

শুধু সুবিধাভোগী শিক্ষকদের দাওয়াতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি মাসের ১০ তারিখে উপজেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। এ বিষয়ে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য মো. কবীর হোসেন ভূইয়া বলেন, শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী ও দুর্নীতিগ্রস্ত কতিপয় শিক্ষক দাওয়াত পেলেও ডাক পাননি শিক্ষা কমিটির সদস্য, শিক্ষানুরাগী, বিদ্যুৎসাহি সদস্য, বিএনপি-জামায়াতের কোনো নেতা।

বিস্তারিত

পেমেন্ট জটিলতায় ওয়ান স্টপ সলিউশন করতে চাই: আসিফ মাহমুদ

ডিজিটাল ই-কমার্স নির্মাণে, স্বপ্ন নয় পরিকল্পনাই শক্তি- স্লোগানে এবার নিবাচন করছেন তরুণ উদ্যোক্তা আসিফ মাহমুদ। তার নির্বাচনি ইশতেহারে রয়েছে স্মার্ট সেক্রেটারিয়েট থেকে শুরু করে ট্রাস্ট বিল্ডিং অ্যাক্টিভিটি, পেমেন্ট জটিলতার ওয়ান স্টপ সলিউশন, ক্রস বর্ডার অ্যাক্টিভিটি আর রিসার্চ ও ডেভেলপমেন্ট।

বিস্তারিত

আটাব সভাপতি-মহাসচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ: সদস্যের পদত্যাগ

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অর্থ পাচার ও দুর্নীতির বিষয়ে অভিযোগ তুলেছেন সংগঠনটির একজন কার্যনির্বাহী সদস্য। এই অভিযোগ উত্থাপন করে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী সবুজ মুন্সী। তিনি পদত্যাগের কারণ হিসেবে জানিয়েছেন, আটাব কমিটির স্বেচ্ছাচারিতা ও অনিয়ম উল্লেখপূর্বক সাধারণ সদস্যদের কর্তৃক বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের হওয়ায় বিব্রতবোধ করছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সবুজ মুন্সী নিজেই এই তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন।

বিস্তারিত