• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

লেবানন থেকে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি

চতুর্থ দফায় লেবানন থে‌কে আগামীকাল সোমবার দেশে ফিরবেন আরও ৩০ জন বাংলা‌দে‌শি। লেবাননের রাজধানী বৈরুত থে‌কে আজ রোববার রা‌তে দে‌শের উদ্দেশে রওনা করবেন তারা।

বিস্তারিত

পলিথিন শপিং ব্যাগ ব্যবহার রোধে নভেম্বর থেকে বাজারে অভিযান

পহেলা নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের জন্য বাজারে বাজারে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিস্তারিত

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ২০ মন্ত্রী ও উপদেষ্টাকে হাজিরের নির্দেশ

জুলাই-অগাস্টের গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে ২০ জনকে হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন টিমের করা এক আবেদনে এ আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

বিস্তারিত

নিষিদ্ধ সংগঠনের কর্মীরা সরকারি চাকরি পাবেন না: ক্রীড়া উপদেষ্টা

নিষিদ্ধ হওয়া সংগঠনের সদস্যরা সরকারি চাকরিতে নিয়োগ পাবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এক ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন বলেছেন, "নিষিদ্ধ সংগঠনের কোন সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না।"

বিস্তারিত

ট্রেনের ধাক্কায় হাতি নিহতের ঘটনায় চালক সাময়িক বরখাস্ত

গত ১৪ অক্টোবর কক্সবাজারের চুনতি অভয়ারণ্য এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়। এ ঘটনার প্রেক্ষিতে কক্সবাজার স্পেশাল ট্রেনের লোকোমাস্টার জামাল উদ্দিনকে বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিস্তারিত

সরকারি চাকরির নতুন বয়সসীমা নিয়ে আন্দোলনকারীরা হতাশ

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করার বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এ ইস্যুতে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ'র ব্যানারে সংবাদ সম্মেলন করেন তারা।

বিস্তারিত

খালেদা জিয়ার বিরুদ্ধে ৪২ জনকে হত্যার মামলা খারিজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একটি হত্যা মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। 'অবরোধ ও হরতালে মানুষ পুড়িয়ে মারার অভিযোগে' ২০১৫ সালে খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়েছিল। ৪২ জনকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

বিস্তারিত

শেখ হাসিনাসহ পরিবারের ছয় সদস্যের ৬০ কাঠা প্লট কেন বাতিল হবে না, হাইকোর্টের রুল

অনিয়মের মাধ্যমে' সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ছয় সদস্যর প্রত্যেকের নামে ১০ কাঠা করে ছয়টি প্লটের ৬০ কাঠার বরাদ্দ কেন বাতিল হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে, শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট।

বিস্তারিত

ছাত্রলীগ নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ অনুযায়ী ক্ষমতাবলে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং ওই আইনের তফসিল-২ অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকাভুক্ত করা হলো।

বিস্তারিত

কিছু রাজনৈতিক দল রাষ্ট্রপতি অপসারণের বিরোধিতা করছে: হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কিছু রাজনৈতিক দল নানা উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের বিরোধিতা করছে। যে কারণে রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে অবস্থান পরিষ্কারের আহবান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।

বিস্তারিত