• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ফেসবুকে কিডনি বেচাকেনা, অতপর ভারতে পাচার...

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিডনী দাতা সংগ্রহ করতেন। তারপর কিডনি দাতাকে কৌশলে ভারতে পাঠানো হতো। ভারতে গিয়ে প্রতি কিডনি ৩/৪ লাখ টাকা দাম দেয়ার প্রলোভন দেখানো হতো। এরপর কিডনি নিয়ে তা কিডনি আক্রান্ত রোগীদের দেহে প্রতিস্থাপন করা হতো। বিনিময়ে কিডনি গ্রাহকের কাছ থেকে ১৮/২০ লাখ টাকা নিয়ে কিডনি দাতাকে দেয়া হতো মাত্রা দুই লাখ টাকা।

বিস্তারিত

ইভ্যালি পরিচালনায় বোর্ড গঠন করবেন হাইকোর্ট

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনা ও দায়-দেনা পরিশোধে একটি বোর্ড গঠন করবেন হাইকোর্ট। ওই বোর্ড ইভ্যালির সকল কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করবে। হাইকোর্টের গঠন করে দেয়া বোর্ডে দায়িত্ব পালন করবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন সচিব ও একজন চার্টার্ড একাউনটেন্ট। আগামীকাল বুধবার এ বিষয়ে আদেশ দিবেন হাইকোর্ট। এদিকে ইভ্যালি নিয়ে উচ্চ আদালতের এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের অনিশ্চয়তা দূর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিস্তারিত

পেঁয়াজ-সয়াবিন তেলের শুল্ক প্রত্যাহারের সুপারিশ

পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্যের শুল্ক প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে সয়াবিন তেল, পাম তেল ও চিনি। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও উত্তাপ ছড়িয়েছে। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ পড়েছে ভোগান্তিতে। তাই আমদানীনির্ভর এসব পণ্যের ওপর থেকে শুল্ক কমিয়ে দেশের বাজারে দাম সহনীয় রাখার পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়। যে কারণে এসব পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর অথবা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

বিস্তারিত

গোয়েন্দা নজরদারিতে ৩০ ই কমার্স প্রতিষ্ঠান

ই-কমার্স প্রতিষ্ঠানের নামে প্রতারণায় জড়িত অন্তত ৬০টি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব প্রতিষ্ঠান ই কমার্সের নামে গ্রাহকের পণ্য ডেলিভারি না দিয়ে দীর্ঘদিন ধরে অর্থ আত্মসাৎ করে আসছিল। সিআইডির তালিকাভুক্ত অন্তত ৩০টি প্রতিষ্ঠানের ওপর এরই মধ্যে নজরদারি শুরু হয়েছে। এদিকে সাশ্রয়ী দামে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল ও ইলেকট্রনিক পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে ই কমার্স প্রতিষ্ঠান ‘থলে ডট কম’ ও ‘উই কম ডট কম’। অনুমোদনহীন এ দুই প্রতিষ্ঠানের ৬ কর্মকর্তাকে এরই মধ্যে গ্রেপ্তারও করেছে সিআইডি।

বিস্তারিত

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

আবারও এলপি গ্যাসে মূল্য সংযোজন কর (মূসক) বাড়িয়েছে সরকার। বেসরকারি পর্যায়ে অক্টোবর মাসের জন্য প্রতি কেজি এলপি গ্যাসের ওপর মূসক বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করা হয়েছে। যা আগে ছিল প্রতি কেজি ৮৬ টাকা ৭ পয়সা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মূসক বৃদ্ধির সিদ্ধান্তের ফলে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়াল এক হাজার ২৫৯ টাকা। যা আগে ছিল এক হাজার ৩৩ টাকা। চলতি মাসের ১০ অক্টোবর থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।

বিস্তারিত

পারমাণবিক বিদ্যুৎ যুগের আরও কাছে বাংলাদেশ

পারমাণবিক বিদ্যুতের স্বপ্ন পূরণে বড় ধাপ অতিক্রম করল বাংলাদেশ। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে রিঅ্যাক্টর প্রেশার ভেসেল বসানো হয়েছে। রিঅ্যাক্টর প্রেশার ভেসেল মূলত পরমাণু চুল্লিপাত্র। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরমাণু চুল্লিপাত্র বা রিঅ্যাক্টর প্রেশার ভেসেল বসানোর উদ্বোধন করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।

বিস্তারিত

ভাসানচরেও রোহিঙ্গাদের সহায়তা দেবে জাতিসংঘ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম চলছে আগে থেকেই। এবার ভাসানচরে স্থানান্তরিত মিয়ানমারের নাগরিকদেরও (রোহিঙ্গা জনগোষ্ঠী) মানবিক সহায়তা দেবে সংস্থাটি। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতিসংঘ। শনিবার সচিবালয়ে বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন ও বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

বিস্তারিত

সেরাম থেকে ফের আসছে ১০ লাখ ডোজ টিকা

ভারতের সেরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্টাজেনেকার ১০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন দেশে আসছে। শনিবার বিকাল পৌনে ছয়টার দিকে টিকাবাহী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর কথা রয়েছে। এদিকে রাজশাহী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত হওয়ার হার আগের চেয়ে কমেছে বলে জানা গেছে।

বিস্তারিত

‘সাস্ট ক্লাব লিমিটেড’ এর নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন গ্র্যাজুয়েটদের সংগঠন ‘সাস্ট ক্লাব লি.’ এর নির্বাহী কমিটির নির্বাচন ২০২০ সম্পন্ন হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত

সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আব্দুল রাজ্জাক

চলতি বছর (২০২১) সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার আব্দুল রাজাক গুরনাহ। প্যারাডাইস নামে নিজের চতুর্থ উপন্যাসের জন্য আব্দুল রাজ্জাক গুরনাহ বিশ্বের শীর্ষ কৃতিত্বপূর্ণ এই পুরস্কার পেয়েছেন।

বিস্তারিত