• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সিরিয়াল কিলার এক ‘নীরব নারী’

বেছে বেছে বৃদ্ধদের ঘরে হানা দিতেন তিনি। সুকৌশলে ঘরে ঢুকে গলায় রশি পেচিয়ে একের পর এক খুন করেছেন। প্রত্যেকটি হত্যাকাণ্ডের ধরন একই রকম। প্রায় ২৫টি হত্যাকাণ্ডের ধরন একই রকম হওয়ার পর ও ঘাতকের সন্ধান না পাওয়া নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হয়, কোনো একজন পুরুষ নারীর ছদ্মবেশ নিয়ে হত্যার খেলায় মেতে উঠেছেন। ঘটনাটি মেক্সিকোর একটি শহরের। আর যে ঘাতকের কিলিং মিশনের গল্প এতক্ষণে জানতে চলেছেন তিনি মেক্সিকোর জনপ্রিয় এক কুস্তিগীর নারী।

বিস্তারিত

কুরআনের ক্যালিগ্রাফি করে ভাইরাল ভারতীয় তরুণী

দক্ষিণ ভারতের কেরালার কান্নুর জেলার বাসিন্দা এক তরুণী নতুন করে আলোচনায় এসেছেন। শখের বসে ক্যালিগ্রাফি করতে করতে পুরো কোরআন ক্যালিগ্রাফি করেছেন ওই তরুণী। নজরকাড়া কুরআনের বিভিন্ন আয়াতের ক্যালিগ্রাফি এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ১৯ বছর বয়সের ফাতিমা সাবাহা পুরো কুরআনের ক্যালিগ্রাফি তৈরি করতে সময় নিয়েছেন ১৪ মাস।

বিস্তারিত

দাম বাড়ল ডিজেলের: সারাদেশে ধর্মঘটের ডাক

ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে সরকার। এরই প্রতিবাদে শুক্রবার সকাল ছয়টা থেকে সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। বৃহস্পতিবার বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি: তদন্তে দুদক

অবশেষে বহুল আলোচিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্যদের অনিয়ম-দুর্নীতি অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টি আজিম-কাশেম সিন্ডিকেট নানা ভাবে ব্যাপক আর্থিক দুর্নীতি করেছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গণমাধ্যমেও একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বোর্ড অব ট্রাস্টি সদস্যদের অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন।

বিস্তারিত

টাইলস বানিয়ে ভাগ্য ফেরালেন কাতার ফেরত যুবক

ঠাকুরগাঁওয়ের মোস্তাফিজুর রহমান শিমুল একজন সফল উদ্যোক্তা। শিমুলের তৈরি করা টাইলস এখন সারাদেশে সমাদৃত। নিজের তৈরি টাইলস বিক্রি করে অর্থনৈতিকভাবে যেমন তিনি স্বাবলম্বী হয়েছেন, তেমনি অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করেছেন। মোস্তাফিজুর রহমান শিমুলের হাত ধরে অনেক যুবক এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে।

বিস্তারিত

কপ-২৬ সম্মেলন: বন উজাড় বন্ধে শীর্ষ দেশগুলোর ঐক্য

জাতিসংঘের জলবায়ু বিষয়ক চলমান কপ-২৬ সম্মেলনে বন উজাড় শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে একমত হয়েছেন বিশ্বের শতাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধে একমত হয়েছে দেশগুলো। চলমান কপ-২৬ সম্মেলনে এটাই প্রথম বৃহৎ কোনো চুক্তি, যা বন উজাড় বন্ধে কার্যকর হতে চলেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিস্তারিত

বদলে যাওয়া ফেসবুকে যে সুবিধা পাওয়া যাবে

জল্পনা রটেছিল পাল্টে যাচ্ছে ফেসবুকের নাম। কিন্তু না, ফেসবুকের নাম পাল্টে যায়নি। মূলত ফেসবুক নতুন কোম্পানির নামে চলবে। যেই ফেসবুক সেই ফেসবুকই থাকবে। তবে এই প্রতিষ্ঠানটি এখন থেকে কোম্পানি হিসেবে ‘মেটা’ নাম পরিচিত হবে। বলা যায়, ‘মেটা’ ফেসবুকের করপোরেট নাম। এছাড়া ফেসবুকের সঙ্গে সংযুক্ত সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের নামও আগের মতোই থাকবে। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ‘মেটা’র অধীন পরিচালিত হবে।

বিস্তারিত

শেরে বাংলা এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ

শেরে বাংলা এ কে ফজলুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন বরেণ্য সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ। উপমহদেশের আজাদী আন্দোলনের নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শেরে বাংলার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।

বিস্তারিত

স্ট্রোকে আক্রান্তের হার বাড়ছে, মুক্তির উপায় সচেতনতা

ঘাতক ব্যাধি স্ট্রোক। দিনদিন এই রোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। পরিসংখ্যান বলছে, প্রতি বছর গড়ে প্রায় দেড় কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান অর্ধ কোটি মানুষ, পঙ্গুত্ব বরণ করেন প্রায় ৫০ লাখ মানুষ। বিশ্বে প্রায় অর্ধেক মৃত্যুর কারণ এই স্ট্রোক। বাংলাদেশেও দুই-তৃতীয়াংশ মানুষের মৃত্যু হয় এই রোগে।

বিস্তারিত

বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন: অনন্য নজির গড়লেন ডা. কামরুল

নিজের গাড়ি বিক্রি করে আড়াই লাখ টাকা দিয়ে কিনেন সেকেন্ড হ্যান্ড দুইটা ডায়ালাইসিস মেশিন। এরপর নিকটজনদের কাছ থেকে সহায়তা নিয়ে যোগাড় করেন আরও দুটি মেশিন। এভাবেই অসচ্ছল ও মধ্যবিত্তদের বিনামূল্যে কিডনি রোগের চিকিৎসা শুরু করেন তিনি। এখন পর্যন্ত তিনি প্রায় সহস্রাধিক কিডনি প্রতিস্থাপন করেছেন এই মহৎ চিকিৎসক। হয়েছেন সফল। পেয়েছেন মানবতার ডাক্তার হিসেবে খ্যাতি। বিদেশে যাওয়ার সুযোগ থাকলেও শহীদ মুক্তিযোদ্ধা পিতার রক্তে ভেঁজা মাটি ছেড়ে তিনি পরবাসী হননি। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে রয়ে গেছেন বাংলাদেশে।

বিস্তারিত