• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ব্যাটে যত রান, তত টাকা ছাড়! ক্ষেপে গেলেন লিটনের স্ত্রী

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই অচেনা রূপে বাংলাদেশ দল। তিন ম্যাচ খেলা শেষে পয়েন্ট শূন্য। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং, কোনো কিছুতেই সমর্থকদের মন জয় করতে পারেনি টিম টাইগার। এসব নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সমালোচনা থেকে বাদ যাচ্ছেনা কোনো ক্রিকেটার। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার লিটন দাসকে নিয়ে সমালোচনা যেন একই বেশিই হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনের ব্যাটিং পারফরম্যান্স ও দুর্বল ফিল্ডিং সব সমালোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিস্তারিত

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

সকল জল্পনা শেষে এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে হালের বহুল আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। ৭৪তম কান চলচ্চিত্র উৎসব ঘুরে আসা সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবেন ১২ নভেম্বর। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কতটি প্রেক্ষাগৃহে ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি পাবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

বিস্তারিত

সমুদ্র ঘেঁষে নির্মাণ হবে নান্দনিক স্টেডিয়াম

এবার বিশ্বের সর্ববৃহৎ সমুদ্রসৈকত ঘেঁষে দৃষ্টিনন্দন দুটি স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছে সরকার। কক্সবাজার জেলায় আন্তর্জাতিক মানের পৃথক ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে। স্টেডিয়ামের নামকরণ করা হবে শেখ কামালের নামে। এই স্টেডিয়াম থেকে খেলা উপভোগের পাশাপাশি দেখা যাবে সমুদ্রের অপার সৌন্দর্য্য। ৫০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম নিয়ে এরই মধ্যে দেশের ক্রীড়াঙ্গনে নতুন আকর্ষণ তৈরি হয়েছে।

বিস্তারিত

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ চিত্র প্রকাশ করল জাতিসংঘ

গ্রিন হাউস গ্যাস নিঃসরণের কারণে দূষণ যেভাবে হচ্ছে তাতে চলমান শতাব্দীতে পৃথিবীর তাপমাত্রা ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। গত মঙ্গলবার এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। তাপমাত্রা বৃদ্ধির বিষয়টিকে ‘বিপর্যয়কর’ বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

বিস্তারিত

নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ সংকট: হতাশ জেলেরা

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকারে নেমে হতাশ হয়ে ফিরছেন জেলেরা। আশানুরূপ ইলিশের দেখা না পাওয়ায় নৌকার জ্বালানি খরচও উঠছে না অনেকের। জেলেদের দাবি, নদীতে যা অল্প পরিমাণে মাছ উঠছে, তা আড়তদারদের দেনা পরিশোধেই চলে যাচ্ছে। জেলেদের কাছে বাড়তি কোনো টাকাই আসছে না। তবে ভিন্ন সুর আড়তদারদের মুখে। তার জানিয়েছেন, নিষেধাজ্ঞা শেষে ঘাটে মাছ আসতে শুরু করায় প্রাণ ফিরেছেঠ মাছের আড়তগুলোতে।

বিস্তারিত

তিন সপ্তাহেই রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি অক্টোবর মাসের প্রথম তিন সপ্তাহে (২১ দিনে) প্রায় ১২০ কোটি ৭০ লাখ (১.২০৭ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ৫০ পয়সা ধরে) যার পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৩১৯ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে এক মাসেই প্রবাসী আয়ের পরিমাণ ১৭০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

বিস্তারিত

পায়রা সেতু উদ্বোধন: দক্ষিণের স্বপ্ন পুরণ

সমুদ্রকন্যা কুয়াকাটার সঙ্গে রাজধানীসহ সারাদেশের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগের নতুন দুয়ার খুলে গেছে। চালু হয়েছে দক্ষিণবঙ্গের স্বপ্নের পায়রা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মিত চার লেইনের এ সেতুর উদ্বোধন ঘোষণা করেন।

বিস্তারিত

নতুন গেমিং ফোন নিয়ে এলো ইনফিনিক্স

দেশের বাজারে এবার অত্যাধুনিক গেমিং প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোন নিয়ে এলো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স। মাত্র ১৬ হাজার টাকারও কম বাজেটের এই ডিভাইসটি গেমিংভক্তদের জন্য বাড়তি পাওয়া হিসেবে দেখা হচ্ছে। এই স্মার্টফোনটিতে রয়েছে, হেলিও জি৮৮ ডুয়েল-চিপ গেমিং প্রসেসর, ৯০ হার্টজ ৬.৭৮” এফএইচডি+ ডিসপ্লে সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ক্যামেরা।

বিস্তারিত

করোনায় নতুন আতঙ্ক ‘ডেল্টা প্লাস’ ভ্যারিয়েন্ট

এবার নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার রেকর্ড গড়েছে ডেল্টা প্লাস নামের নতুন এক ভ্যারিয়েন্ট। এটি ডেল্টা ভ্যারিয়েন্টের পরবর্তি একটি ধরন। এরই মধ্যে এই ভ্যারিয়েন্টটি ডেল্টার ভয়াবহতাকে ছাড়িয়ে গেছে। যদিও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটি একটি উপপ্রজাতি ভ্যারিয়েন্ট।

বিস্তারিত

বিপৎসীমার ওপরে তিস্তার পানি: বিপাকে ১০ হাজার পরিবার

কয়েকদিনের টানা ভারি বর্ষণ, উজান থেকে নেমে আসা পাাহাড়ি ঢল ও ভারতের গজলডোবার সব কয়টি গেট খুলে দেওয়ায় তিস্তায় হু হু করে বাড়ছে পানি। এরই মধ্যে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বুধবার ভোর থেকেই তিস্তার পানি বাড়তে শুরু করে।

বিস্তারিত