• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সাহিনুদ্দিনের খুনের ভিডিও যতন সাহার নামে প্রচার!

রাজধানীর পল্লবীতে দিনে দুপুরে খুন হন সাহিনুদ্দিন। ঘটনাটি গত মে মাসের। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যার একটি ভিডিও দিয়ে ছড়ানো হচ্ছে গুজব। সাহিনুদ্দিন হত্যার ভিডিওটি নোয়াখালীতে নিহত যতন সাহার বলে অপপ্রচার চালানো হচ্ছে। এ নিয়ে বিব্রত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিস্তারিত

শর্ট সার্কিটে দোকানে আগুন: ফেসবুকে সাম্প্রদায়িক হামলার গুজব!

কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ধরণের গুজব। পুরনো ছবি ও ভিডিও প্রচারের মাধ্যমেও উস্কানী দেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনই ঘটনা এবার ঘটেছে গাইবান্ধায়।

বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে অগ্নি সুরক্ষা মহড়া

ঠাকুরগাঁওয়ে অগ্নি নির্বাপন মহড়া সম্পন্ন হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের (এসইপি) আওতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

বিস্তারিত

ব্যাংকের এটিএম সেবায় খরচ বাড়ল

দেশে যেকোনো ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) সেবার ফি বাড়ানো হয়েছে। বিশেষ করে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম সেবা গ্রহণের ক্ষেত্রে এই বাড়তি ফি দিতে হবে। তবে নিজ ব্যাংকের এটিএম সেবা গ্রহণের ক্ষেত্রে এই বাড়তি ফি দিতে হবে না। সেক্ষেত্রে ফি আগের মতোই বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত

বঙ্গভ্যাক্সের অ্যানিমেল ট্রায়াল সম্পন্ন, অনুমোদনের অপেক্ষা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে তৈরি বঙ্গভ্যাক্স টিকার এনিমেল (বানরের শরীরে) ট্রায়াল আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে। প্রাথমিক ফলাফলে এই টিকা করোনার ডেল্টা ভ্যারিয়েন্টসহ বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসটির ১১টি ভেরিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। গতকাল সোমবার সকালে প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিস্তারিত

করোনা ঠেকাবে ক্যাপসুল: অনুমোদনের অপেক্ষায়

করোনাভাইরাসের অ্যান্টিভাইরাল ক্যাপসুল 'মলনুপিরাভির' নিয়ে এসেছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক। ওষুধটি জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে অনুমোদন চেয়ে আবেদন করেছে কোম্পানিটি। অনুমোদন পেলে এটিই হবে কোভিড-১৯ এর চিকিৎসায় অনুমোদিত প্রথম মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ।

বিস্তারিত

আজিম-কাসেম সিন্ডিকেটে জিম্মি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি ও জঙ্গিবাদের কবল থেকে রক্ষার দাবি জানিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নামের একটি সংগঠন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়টিকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বিস্তারিত

আশ্বিনের শেষে ভাদ্রের গরম, আবহাওয়াবিদরা যা বলছেন

অক্টোবরের অর্ধেক শেষ। তার মানে বাংলা মাসের হিসেবে আশ্বিনের বিদায় হয়েছে। ঋতুচক্র বা স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে বছরের এই সময়ে দেশে তাপমাত্রা কম থাকে। ভোর ও সন্ধ্যায় থাকে শীতের আমেজ। কিন্তু এবছর এসব যেন দেখাই মিলছে না। বরং আশ্বিনের শেষে বৃষ্টি বেড়েছে, দেখা দিয়েছে ভ্যাঁপসা গরম। সারাদেশের ১৮টি জেলায় তাপপ্রবাহ চলছে। এই তাপপ্রবাহ কবে শেষ হবে তা এখনই বলতে পারছে না আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উদাহরণ: তথ্যমন্ত্রী

কুমিল্লায় মন্দিরে কোরআন রাখা ও এর জেরে মন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

বিস্তারিত

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে আওয়ামী লীগ

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিতর্কিত কেউ মনোনয়ন পেলে তা সংশোধনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এছাড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিরুদ্ধে দলীয় যেসব নেতাকর্মী কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হুশিয়ারি দিয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্কিত কেউ প্রার্থী হিসেবে দলীয় নমিনেশন পেয়েছেন, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তা খতিয়ে দেখা হচ্ছে।

বিস্তারিত