• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

ট্রেনের অনলাইন টিকিট বিক্রি বন্ধ থাকবে পাঁচদিন

ট্রেনের অনলাইন টিকিট বিক্রি বন্ধ থাকবে পাঁচদিন

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

পাঁচ দিন অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত টিকিট বিক্রি হবে না। তবে কাউন্টারে গিয়ে সরাসরি টিকিট কেনা যাবে।

সোমবার (১৪ মার্চ) সকালে রেলভবনে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী বলেন, ‘২১ থেকে ২৫ তারিখ পর্যন্ত আমরা অনলাইনে টিকিট বিক্রি বন্ধ রাখব। তবে এ সময় ম্যানুয়ালি আমাদের ব্যবস্থাপনায় কাউন্টারে টিকিট বিক্রি করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগে আমরা পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করতাম, এই সময়ে সেটিও দেব না। কাউন্টার থেকে আজ ও আগামীকালের টিকিট দেব। এখানে কোনো কোটা বা আসন সংরক্ষণ থাকবে না।’

১৪ মার্চ ২০২২, ০৩:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।