• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

মা ইলিশ রক্ষায় মাছ শিকারে নিষেধাজ্ঞা

চলতি বছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হয়েছে। এজন্য মা ইলিশ রক্ষায় মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। রবিবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞাকালীন ইলিশের অভয়াশ্রম বা নির্ধারিত নদী ও সংলগ্ন এলাকায় যেকোনো ধরণের মাছ শিকার বন্ধ থাকবে। মা ইলিশ রক্ষায় দেশের ৩৮টি জেলায় চলবে সমন্বিত অভিযান।

বিস্তারিত

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি হবে : সেতুমন্ত্রী

নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে নির্বাচনও নিরপেক্ষ থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করবেন। সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ থাকবে না।

বিস্তারিত

প্রবাসীদের করোনা টেস্ট ফি পরিশোধ করবে সরকার

সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী শ্রমিকদের কোভিড-১৯ আরটি পিসিআর টেস্ট ফি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় পরিশোধ করবে। আরব আমিরাতগামী প্রত্যেক প্রবাসী শ্রমিকের কোভিড-১৯ আরটিপিসিআর টেস্টের জন্য ব্যয় হবে ১৬০০ টাকা। যার সম্পুর্ণটাই বহন করবে সরকার। প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত

আদালত চত্বরে বোমা হামলা: পলাতক মিজানের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের আদালত ভবনের পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার মামলায় পলাতক আসামি জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামি ও নিষিদ্ধ ঘোষিত জমিয়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম বিভাগীয় সাবেক কমান্ডার জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় মামলা হয়।

বিস্তারিত

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ’র হত্যাকারীদের ছাড় নয় : পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হওয়া দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের পক্ষে সোচ্চার জনপ্রিয় নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরানোর পক্ষে মুহিব্বুল্লাহ সোচ্চার ছিলেন। আর এই কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।

বিস্তারিত

দেশে পৌঁছাল মেট্রোরেলের ১২টি ইঞ্জিন-বগি

মেট্রোরেলের পঞ্চম চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এবারের চালানে ১২টি ইঞ্জিন ও বগি আনা হয়েছে। শনিবার সকাল ১০টায় মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি এসপিএম ব্যাংকক মেট্রোরেলের এই চালান নিয়ে নোঙর করে। এবারে চালানে রয়েছে ৮টি বগি ও চারটি ইঞ্জিন। প্রত্যেকটির দুটি করে সেট এবারের চালানে দেশে পৌঁছেছে।

বিস্তারিত

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দিবাগত রাতে দেশে পৌছান প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র সফর শেষে ফিনল্যান্ডের হেলসিঙ্কি যান শেখ হাসিনা। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

বিস্তারিত

রাজধানীতে তিন কলেজ ছাত্রী নিখোঁজ

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, তিনজন নিখোঁজ হয়েছে এমন একটি অভিযোগ এসেছে। গতকাল বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে তারা নিখোঁজ হয় বলে পরিবার অভিযোগ করেছে। নিখোঁজদের মধ্যে একজনের মা থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিস্তারিত

ইভ্যালির সব নথি হাইকোর্টে তলব

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সকল নথি তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। আগামী ১১ অক্টোবরের মধ্যে ইভ্যালির সব নথিপত্র আদালতে দাখিল করতে রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলকে জেলগেটে নিয়ে জিজ্ঞাজাসবাদের অনুমতি দেয়া হয়েছে। 

বিস্তারিত

তালাক না দিয়েই বিয়ে: ফেঁসে যাচ্ছেন নাসির-তামিমা

অবশেষে ফেঁসে যাচ্ছেন ক্রিকেট তারকা নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। প্রথম স্বামীকে তালাক না দিয়েই তামিমা তাম্মি বিয়ে করেছেন নাসির হোসেনকে। যা আইনের স্পষ্ট লঙ্ঘন। এধরণের বিয়ে আইনত অবৈধ। নাসির-তামিমার বিয়ে নিয়ে প্রথম থেকে সমালোচনা হলেও এবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে চাঞ্চল্যকর তথ্য। সংস্থাটির তদন্তে বেরিয়ে এসেছে, তামিমা তাম্মি তার প্রথম স্বামীকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। এটি অবৈধ বিয়ে।

বিস্তারিত