• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

মেট্রোরেলের কোচ-ইঞ্জিন পৌছাল মোংলাবন্দরে

বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের আটটি কোচ ও চারটি ইঞ্জিনসহ মেট্রোরেল প্রকল্পের অষ্টম চালান দেশে পৌছেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন-৯ চালান নিয়ে মোংলাবন্দরে এসে পৌঁছে। মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে মেট্রোরেলের চালান নিয়ে জাহাজটি নোঙর করে।

বিস্তারিত

শূন্যই থাকছে শিল্পী সমিতির সম্পাদক পদ

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। ফলে আপাতত শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ শূন্যই থাকছে।

বিস্তারিত

ইউক্রেনে হামলা হলে রাশিয়াকে ‘মূল্য’ দিতে হবে : বাইডেন

ইউক্রেনের ওপর যেকোনো ধরনের আগ্রাসন চালালে রাশিয়াকে ‘কঠিন মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে নিয়ে রাশিয়ার আগ্রাসনের ‘দ্রুত’ জবাব দেবে।

বিস্তারিত

বইমেলা শুরু কাল : বাড়তে পারে সময়

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় একুশে বইমেলার সময় বাড়তে পারে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইমেলার সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিস্তারিত

ফেব্রুয়ারি: আমাদের অহংকার, আমাদের গর্ব

ভাষার জন্য আমাদের এমন আত্মত্যাগের নজির বিশ্বের ইতিহাসে একমাত্র ঘটনা। আমরাই এর ধারক-বাহক, আর এই গর্বকে চিরকাল সমুজ্জল রাখা আমাদেরই কর্তব্য। জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর ফেব্রুয়ারী সারা বিশ্বের বিস্ময়। তাই শ্রদ্ধাভরে স্মরণ করি ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ সকল ভাষা শহীদদের।

বিস্তারিত

রাশিয়ার জলসীমায় মার্কিন সাবমেরিন: পুতিনের হুঁশিয়ারি

রাশিয়া-ইউক্রেন উত্তেজনার মাঝে এবার রুশ জলসীমায় মার্কিন সাবমেরিন ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, কুরিল দ্বীপপুঞ্জের কাছে রাশিয়ার একটি নৌবহরের মহড়া চলাকালে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন শনাক্ত করা হয়।

বিস্তারিত

পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন সেই তামান্না

অদম্য তামান্না। পা দিয়ে লিখে পিইসি, জেএসসি ও এসএসসিতে পেয়েছিলেন জিপিএ-৫। এবার এইচএসসি পরীক্ষায়ও তিনি জিপিএ-৫ পেয়েছেন। হাত না থাকলেও পা দিয়ে লিখেই সফলতার তুঙ্গে তামান্না আক্তার নুরা।

বিস্তারিত

মৃত্যু ও শনাক্ত কমেছে : বেড়েছে সুস্থতা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৮১৯ জন। একই সময়ে দেশে নতুন করে ৪ হাজার ৮৩৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জন।

বিস্তারিত

জাপানি মায়ের কাছেই থাকবে দুই শিশু

নানা নাটকীয়তার পর অবশেষে আদালত জানালেন দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকোর কাছে কাছেই থাকবে। ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছেন। এ ছাড়া এ বিষয়ে হাইকোর্টের আগের রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ।

বিস্তারিত

এইচএসসিতে দেশসেরা যশোর বোর্ড

এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাসের হারে দেশ সেরা যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১ লাখ ৩১ হাজার ৫০০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন। পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন।

বিস্তারিত