বিজয় দিবস ফুটসালে চ্যাম্পিয়ন সাস্টের লোক প্রশাসন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'সাস্ট ক্লাব লিমিটেড' এর আয়োজনে ফুটসাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাম এম. এ মান্নান এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম চৌধুরী (নাদেল)।
ঢাকার খিলক্ষেতে অনুষ্ঠিত এ ইনডোর এ ফুটসাল টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৬ টি বিভাগ অংশগ্রহণ করে। টুর্নামেন্ট উদ্ভোধন করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাহবুবুর রশীদ। টুর্নামেন্টে পাবলিক এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে সাস্ট ক্লাবের সহ-সভাপতি জবাব আজিজুল হক শামীম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন ক্লাবের সভাপতি মো.জাকির হোসেন। এ সময় বিশেষ অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন জয়নাল হোসেন মিলন।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকান্ডে সাস্ট ক্লাব লিমিটেড প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে তাদের কার্যক্রম সফলভাবে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সংগঠনের উত্তোরত্তর সাফল্য কামনা করছি।
এ সময় বিশেষ অতিথি শফিউল ইসলাম চৌধুরী( নাদেল), সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামিলীগ তার বক্তব্য সাস্টিয়ান এবং সাস্ট ক্লাব লিমিটেডের সাফল্য কামনা করেন। এ ছাড়া টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব জয়নাল হোসেন মিলন। ফুটসাল টুর্নামেন্টটি সাস্টিয়ানদের মিলনমেলায় পরিণত করে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে ব্রেইন ক্রাফট লিমিটেড, চৈতি গ্রুপ, ঢাকা ব্যাংক ও অ্যামিটেক ইঞ্জিনিয়ার'স লিমিটেড এবং ডিজাইনার হিসেবে ছিল ভলিওমেট্রিক ডিজাইনারস।
এবি/এসএন