• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার অভিযোগ

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার দুপুর থেকে শিক্ষার্থীরা উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করে আন্দোলন চালাচ্ছিলেন। রাত আটটার দিকে হঠাৎ বহিরাগতরা হামলা চালায় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এর পরপরই উপাচার্যসহ শিক্ষকরা বের হয়ে যান।

একজন স্থানীয় সাংবাদিক জানান, হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তবে আহতদের সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, হামলার মাধ্যমে তাদের আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে।

০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১এএম, ঢাকা-বাংলাদেশ।