• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

‘সুপ্রিম কোর্টে বাংলায় রায় লেখা শুরু হয়েছে’

‘সুপ্রিম কোর্টে বাংলায় রায় লেখা শুরু হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানিয়েছেন সুপ্রিম কোর্টে বাংলায় রায় লেখা শুরু হয়েছে। এর পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে। সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান প্রধান বিচারপতি।

তিনি বলেন- আজকের দিনে আমাদের মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আর তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন ভাষার জন্য শহীদ হয়েছিলেন, আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

প্রধান বিচারপতি বলেন- সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা যেন আদালতের রায় বুঝতে পারে, তাই ইংরেজিতে দেওয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছে নতুন সফটওয়্যার ‘আমার ভাষা’। বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ওই সফটওয়্যারটি দিয়ে রায়গুলো বাংলায় অনুবাদ করা যাবে।

২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৬পিএম, ঢাকা-বাংলাদেশ।