• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস চালু বাধ্যতামূলক

আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস চালু বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস চালু রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নিরাপদ ও আধুনিক সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, গণপরিবহন ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। জিপিএস ডিভাইসের কারিগরি তথ্য বিআরটিএ কার্যালয় বা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, গণপরিবহনে জিপিএস সংযুক্ত আছে কি না তা নিশ্চিত হওয়ার পরই যানবাহনের নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে। এ বিষয়ে পরিবহন মালিকদের সহযোগিতা চেয়েছে বিআরটিএ।

জিপিএস প্রযুক্তির মাধ্যমে যানবাহনের অবস্থান, গতি ও চলাচলের তথ্য সহজে নির্ধারণ করা যায়।

১৬ জুন ২০২৬, ০৪:০৫পিএম, ঢাকা-বাংলাদেশ।