• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

দলীয় পরিচয় নয়, সব এলাকায় সমান উন্নয়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

দলীয় পরিচয় নয়, সব এলাকায় সমান উন্নয়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সব এলাকার উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার।

অর্থনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সুদের হার পর্যালোচনা করা হচ্ছে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ৬০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে এবং আগামী অর্থবছরে আরও ৪১ লাখ ২০ হাজার পরিবারকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

১০ জুন ২০২৬, ০৫:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।