• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির সমঝোতাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে কূটনৈতিক উপায়ে উত্তেজনা কমানো ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে আসছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিতে ভূমিকা রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা প্রশংসনীয়। বাংলাদেশ আশা করছে, চুক্তিটি কার্যকরভাবে বাস্তবায়িত হয়ে টেকসই শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তাই সংলাপ ও কূটনীতির মাধ্যমে বাকি সমস্যাগুলো সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

১৫ জুন ২০২৬, ০৪:০৬পিএম, ঢাকা-বাংলাদেশ।