• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় তদন্ত করছে ঢাকা

দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় তদন্ত করছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ সরকার। সরকারি সূত্র জানিয়েছে, ঘটনার পূর্ণ বিবরণ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বৈঠকে অংশ নিতে জাহেদ উর রহমান দিল্লি গেলে বিমানবন্দরে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশে বাধা দেয়। পরে অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ হাইকমিশন আগে থেকেই তার সফরের বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। ঢাকার কর্মকর্তারা বলছেন, সরকারি প্রতিনিধির সফরের বিষয়ে আগাম যোগাযোগের পর এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত।

১৫ জুন ২০২৬, ০৪:০৭পিএম, ঢাকা-বাংলাদেশ।