• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

মার্কিন হামলায় ওমান উপকূলে তিন ভারতীয় নাবিক নিহত

মার্কিন হামলায় ওমান উপকূলে তিন ভারতীয় নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ওমানের উপকূলে তেলবাহী একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ভারতের জাহাজ চলাচলবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য নিশ্চিত করে ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার ‘সেত্তেবেল্লো’ নামের জাহাজটিতে নির্ভুল হামলা চালানো হয়। তাদের দাবি, জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশনা অমান্য করেছিল এবং এতে ইরানি তেল বহন করা হচ্ছিল।

পালাউ-পতাকাবাহী ট্যাঙ্কারটিতে ২৮ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২৪ জন ভারতীয়, দুজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় ও একজন রুশ নাগরিক ছিলেন। প্রাথমিকভাবে ২১ ভারতীয় নাবিককে উদ্ধার করা হলেও তিনজন নিখোঁজ ছিলেন।

ঘটনার প্রতিবাদে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ভারত।

১১ জুন ২০২৬, ০৩:৪১পিএম, ঢাকা-বাংলাদেশ।