গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি এনসিপি'র
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি জানিয়েছে।
রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দেশের দীর্ঘ রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান সম্ভব।
তিনি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিয়েছে জাতীয় পার্টি।
এনসিপি নেতা ভোটার বয়সসীমা আরও নমনীয় করার দাবি জানান এবং গুমের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন।