• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

নতুন হিজরি বছরে নতুন গিলাফে সাজল পবিত্র কাবা শরিফ

নতুন হিজরি বছরে নতুন গিলাফে সাজল পবিত্র কাবা শরিফ

নিজস্ব প্রতিবেদক

নতুন হিজরি বছরের শুরুতে ঐতিহ্য অনুযায়ী পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ পরানো হয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সৌদি কারিগররা অত্যন্ত সতর্কতার সঙ্গে এ কার্যক্রম সম্পন্ন করেন।

প্রথমে পুরোনো গিলাফ ও ক্যালিগ্রাফির অংশগুলো সরিয়ে নতুন গিলাফ পরানো হয়। কর্তৃপক্ষ জানায়, এটি শুধু কাপড় পরিবর্তনের কাজ নয়; বরং দীর্ঘ প্রস্তুতি, আধুনিক প্রযুক্তি ও দক্ষ কারিগরদের সমন্বয়ে সম্পন্ন একটি বিশেষ প্রক্রিয়া।

নতুন গিলাফ তৈরিতে প্রায় ৮২৫ কেজি সিল্ক, ৪৭ থান কালো সিল্ক, তুলা, সোনা ও রুপার সুতো ব্যবহার করা হয়েছে। সাতটি ধাপে তৈরি এই গিলাফে পবিত্র কোরআনের আয়াত ও নান্দনিক নকশা ফুটিয়ে তোলা হয়েছে। প্রতি বছর এই ধর্মীয় ঐতিহ্য মুসলিম বিশ্বের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

১৬ জুন ২০২৬, ০৪:০৫পিএম, ঢাকা-বাংলাদেশ।