• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এ বাজেট পেশ করেন।

এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং ৫৫তম জাতীয় বাজেট। একই সঙ্গে বর্তমান সরকারের প্রথম বাজেট এটি। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ সভায় বাজেট অনুমোদন করা হয়।

প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

১১ জুন ২০২৬, ০৩:৪২পিএম, ঢাকা-বাংলাদেশ।