• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রাক-প্রাথমিকের সশরীরে ক্লাস ১৫ মার্চ শুরু

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হচ্ছে ১৫ মার্চ থেকে। বুধবার (৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিস্তারিত

যুদ্ধের মাঝেই বিদেশিদের নাগরিকত্ব দেবে ইউক্রেন!

বিদেশি নাগরিকদের রাশিয়ার বিপক্ষে যুদ্ধে নামাতে অভিনব কৌশল নিয়েছে ইউক্রেন। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন ঘোষণা দিয়েছে, যেসব বিদেশি নাগরিক ইউক্রেনের জন্য যুদ্ধ করবে, তাদের দেশটির নাগরিকত্ব দেবে ইউক্রেন।

বিস্তারিত

স্কুলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ৩ ছাত্রী নিহত

কুমিল্লার সদর উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে তিন ছাত্রী নিহত হয়েছে। স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়েন তিন ছাত্রী।

বিস্তারিত

খেলতে চাইলে খেলুন, না হয় একেবারে ব্রেক নিন: সাকিবকে সুজন

খালেদ মাহমুদ সুজন এবং সাকিব আল হাসানের সম্পর্ক যেন রহস্যে ঘেরা। সদ্য সমাপ্ত বিপিএলেও দুজন একই দলের জন্য মাঠে ও মাঠের বাইরে একসঙ্গে কাজ করেছেন। বরিশাল ফরচুনের অধিনায়ক ছিলেন সাকিব, সুজন ছিলেন প্রধান কোচ। কিন্তু সেই সুজনই এবার সাকিবের টেস্ট খেলা না খেলা নিয়ে কাটছাট কথা বললেন।

বিস্তারিত

‘লোকাল’ সিনেমা : আদরের নায়িকা বুবলী

সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমায় আবারও জুটি বাঁধতে চলেছেন বুবলী ও আদর। এর আগে এই জুটি ‘তালাশ’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন। এরই মধ্যে দুজনেই সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সম্পন্ন করেছেন ফটোশুট।

বিস্তারিত

‘শক্তিশালী নারী’ পরীমনি : রাজ

ঢাকাই সিনেমার সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি সন্তানসম্ভবা হওয়ার পর চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। রাজকে বিয়ে করার কথা প্রকাশ্যে আনার পর থেকে পরীমনি বেশ ফুরফুরে মেজাজেই আছেন। দুজনে বেশ ভালো সময় অতিবাহিত করছেন।

বিস্তারিত

করোনায় প্রাণ গেল ৭ জনের

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৯৬ জন।

বিস্তারিত

ছয় মাসের সন্তান ড্রেসিংরুমে, মাঠে মায়ের ক্রিকেট কীর্তি

ছয় মাস বয়সী শিশু কন্যাকে রেখে গেছেন ড্রেসিংরুমে। সতীর্থ ও স্বজনের কোলে ছোট্ট শিশু। মাঠে তখন ভারত-পাকিস্তান ক্রিকেট রণ চলছে। ফুটফুটে সন্তানকে ত্রিশ গজের বাইরে রেখেই মাঠে মা হাঁকালেন অর্ধশতক। এ এক অনন্য কীর্তি।

বিস্তারিত

আশ্রয়প্রার্থী ইউক্রেনীয়দের ফিরিয়ে দিল যুক্তরাজ্য!

রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেন ছেড়ে পালিয়েছেন ১৭ লাখেরও বেশি মানুষ। চলমান সামরিক অভিযান গড়িয়েছে ১৩তম দিনে। সর্বাত্মক হামলার মুখে প্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়েছেন দেশটির লাখ লাখ নাগরিক। পোলান্ড হয়ে অধিকাংশ ইউক্রেনীয় ইউরোপে প্রবেশ করছে। বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিচ্ছে।

বিস্তারিত

ফুলপুরে যুদ্ধাপরাধী গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুর রশিদ (৮৫) নামের এক যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুর রশিদ সরকার উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দারুয়ারী গ্রামের মৃত তরিফ উদ্দিন ওরফে তরিফ সরকারের ছেলে।

বিস্তারিত