ভারতীয় কয়লাসহ গ্রেপ্তার চার
ভারতীয় কয়লা, দুইটি ট্রলারসহ চার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাইকারতলা নৌপথ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের কলাগাঁও সীমান্ত গ্রামের আব্দুস ছাক্তারের ছেলে শুক্কুর আলী ও আবু বক্করের ছেলে মনির, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে সাখাওয়াত হোসেন, মধ্যনগর উপজেলার অছুম উদ্দিনের ছেলে আবু তালেব। পলাতক আসামিরা হলেন, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও সীমান্ত গ্রামের আফসর উদ্দিনের ছেলে আবু বক্কর ও একই গ্রামের আব্দুল কুদ্দুছ।
গণমাধ্যমকে তাহিরপুর থানা পুলিশ বলে, শুল্ক ফাঁকি দিয়ে ১৩’শ কেজি ভারতীয় কয়লা নিয়ে আসছিল ৬ ব্যক্তি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ চার জনকে আটক করে, দুইজন সাঁতার কেটে পালিয়ে যায়। তারা কয়লার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জব্দকৃত কয়লা ও ট্রলারের মুল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।