• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

জুলাই সনদে সই করতে আজ যমুনায় যাচ্ছে এনসিপি

জুলাই জাতীয় সনদে অবশেষে স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় দলটির শীর্ষ নেতৃত্ব প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে সনদে সই করবে।

বিস্তারিত

জামায়াত জোটের ছায়া মন্ত্রিসভা সিদ্ধান্তকে স্বাগত বিএনপির

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবেই এ উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি।

বিস্তারিত

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাতে দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিস্তারিত

মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ, বিকেলে মন্ত্রিসভা: আসিফ নজরুল

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, এবার ঐতিহ্য ভেঙে মন্ত্রিসভার শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিস্তারিত

শপথে সার্ক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ: আইন উপদেষ্টা

বিজয়ী সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিস্তারিত

ঢাকায় বিক্ষোভের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগও উত্থাপন করেছেন জোটের নেতারা।

বিস্তারিত

অন্তর্বর্তী সময়ে নতুন ঋণ প্রতিশ্রুতি নেই ভারত-চীন-রাশিয়ার

অন্তর্বর্তী সরকারের গত দেড় বছরে ভারত, চীন ও রাশিয়া বাংলাদেশকে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি। তবে চলমান প্রকল্পের আওতায় তিন দেশ মিলিয়ে দুই বিলিয়ন ডলারের বেশি অর্থ ছাড় করেছে।

বিস্তারিত

৪০% ভোটে জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ: শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে জামায়াত নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বলে দাবি করেছেন Shafiqur Rahman। শনিবার সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত

ঢাকা-৮ আসনে পুনর্গণনার দাবি, আব্বাসের শপথ ঠেকাতে আবেদন

ঢাকা-৮ আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ফল পুনর্গণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখার আবেদনও করেছেন তিনি।

বিস্তারিত

হাতিয়ায় নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি মহিলা জামায়াতের

নোয়াখালীর হাতিয়ায় ভোট প্রদানকে কেন্দ্র করে এক নারী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর মহিলা বিভাগ। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বিস্তারিত