• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে স্থাপনা নির্মাণে অনুমোদন লাগবে সিটি করপোরেশনের

এখন থেকে রাজধানীতে যেকোনো ধরণের স্থাপনা নির্মাণে সিটি করপোরেশনের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘রাজধানীতে যে কোনো অবকাঠামো নির্মাণের সময় এখন থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি করপোরেশন থেকে অনুমোদন নিতে হবে। সিটি করপোরেশনের অনুমতি ছাড়া কোনো সরকারি-বেসরকারি স্থাপনা, রাস্তাসহ কোনো উন্নয়ন কার্যক্রম নেয়া যাবে না।’

বিস্তারিত

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে প্রতিদিন করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে এই করোনায় মৃতের সংখ্যায় বেশি পরিবর্তন হয়নি।

বিস্তারিত

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু : শনাক্ত ৮৩৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৬০ জন। একই সময়ে নতুন করে ৮ হাজার ৩৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ।

বিস্তারিত

ফেব্রুয়ারির শেষে আসতে পারে এমপিওভুক্তির ঘোষণা

শিগগিরই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির ঘোষণা আসতে পারে। গত দুই বছর বেসরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে এমপিওভুক্তির নতুন ঘোষণা আসতে পারে।

বিস্তারিত

না ফেরার দেশে সাংবাদিক পীর হাবিবুর রহমান

প্রথিতযশা সাংবাদিক পীর হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাই মাহবুবুর রহমান পীর। শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিস্তারিত

সার্চ কমিটি গঠন : বিচারপতি ওবায়দুল হাসান সভাপতি

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ৬ সদস্যের সার্চ কমিটি গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে কমিটির প্রধান নিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

বিস্তারিত

সাস্টের মেধাবী শিক্ষার্থী রূপক বাঁচতে চায়

মেধাবী শিক্ষার্থী মজিবুর রহমান রূপক। মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চশিক্ষা অর্জনের একবুক আশা নিয়ে ভর্তি হয়েছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট)। ২০১১-১২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি লোকপ্রশাসন বিভাগে ভর্তি হন তিনি।

বিস্তারিত

শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন আমার অঙ্গীকার : বিল্লাল হোসেন

রুহুল আমিন

বিস্তারিত

আবার বাড়লো এলপিজির দাম

আবারও বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ালো এক হাজার ২৪০ টাকা।

বিস্তারিত

ফেসবুক লাইভে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা, ভিডিও সরানোর নির্দেশ

ফেসবুক লাইভে এসে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলিয়ে চালিয়ে আত্মহত্যা করা চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের (৫৮) ভিডিওটি সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবগুলো প্ল্যাটফর্ম থেকে স্পর্শকাতর ভিডিওটি সরানোর নির্দেশ দেয়া হয়।

বিস্তারিত