• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ডিজিটাল ও মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন চেয়ারম্যানপ্রার্থী দেলোয়ারের

ভোটের প্রচারণায় সরব ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার মোজাহিদ। নানা রকম প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তিনি। বিশেষ করে পাঠানপাড়া থেকে আকবরী বাজার হয়ে কাইচাপুর পর্যন্ত সড়ক নির্মাণের বিষয়ে বেশি মনোযোগী হবেন বলে জানিয়েছেন তিনি।

বিস্তারিত

প্রবীণ কৃষক কাশেম: বাংলার বেঁচে থাকার চিত্র

আবুল কাশেমের বয়স ৮০ বছর। এই বয়সে তাঁর বিশ্রাম নেয়া প্রয়োজন। কিন্তু তিনি মাটির টানে ভোর হলেই ছুটে যান নিজের ক্ষেতে। ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করার কাজে লেগে যান। কনকনে শীতেও আবুল কাশেম কাদাপানিতে নেমে কাজে বুদ!

বিস্তারিত

দেশের উত্তর-পশ্চিমে বইতে পারে শৈত্যপ্রবাহ

মেঘ কাটা যাওয়ায় ও উত্তরের বায়ু প্রবাহের কারণে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। এ ধারা অব্যাহত থাকলে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ বইতে পারে।

বিস্তারিত

বিশ্বের সেরা ভবন বাংলাদেশের একটি হাসপাতাল

'বিশ্বের সেরা ভবনের' পুরস্কার জিতেছে বাংলাদেশের একটি হাসপাতাল। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতালের স্থাপত্য নকশা এই কৃতিত্ব অর্জন করেছে। নূন্যতম সম্পদের সাহায্যে নির্মিত পরিবেশবান্ধব এই ভবনটি এখন বিশ্বের সেরা ভবন।

বিস্তারিত

ঘন কুয়াশার সঙ্গে বাড়তে পারে শীত

মেঘ কেটে গেছে। বৃষ্টির সম্ভাবনাও নেই। মেঘলা ভাব কেটে যাওয়ার পর থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে শীতের দাপট বেড়েছে। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। যে কারণে আগামী কয়েকদিনের মধ্যে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত

না ফেরার দেশে ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম

ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর।

বিস্তারিত

স্বেচ্ছাসেবায় আলোকবর্তিকা ‘সন্ধানী’

রক্তদান ক্যাম্পেইন, রক্তদানে উদ্বুদ্ধকরণ, থ্যালাসেমিয়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান, চক্ষুসেবা ক্যাম্প, মরণোত্তর চক্ষুদান, বিনামূল্যে রক্তের গ্রুপিং, অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান, শীতবস্ত্র বিতরণ এবং করোনা মোকাবিলায় সচেতনতাবৃদ্ধিতে নানা কার্যক্রম পরিচালনা করছে সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট। প্রায় সাড়ে তিনশো সদস্য রয়েছে সন্ধানীর এই ইউনিটে। এর মধ্যে ইউনিট পরিচালনা কমিটিতে রয়েছেন ২৩ জন।

বিস্তারিত

বিশ্বজুড়ে কমেছে করোনা সংক্রমণ, বেড়েছে মৃত্যু

প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে নতুন রোগীর সংখ্যা। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। তবে আগের দিনের তুলনায় মঙ্গলবার বিশ্বে নতুন রোগী শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৬ হাজার মানুষ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ। যা আগের যেকোনো দিনের চেয়ে কম।

বিস্তারিত

মাস্ক ছাড়া বের হলেই জরিমানা, গর্ভবতীদের বিশেষ সুবিধা

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মাস্ক ছাড়া বাইরে বের হলেই জরিমানা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ ছাড়া করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অর্ধেক জনবল নিয়ে অফিস করার সিদ্ধান্ত বাস্তবায়নের পথে হাটছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সংক্রমণ পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় গর্ভবতী নারী এবং অসুস্থ ব্যক্তিদের বাসা থেকে অফিস করার সুযোগ দেয়া হবে।

বিস্তারিত

মেঘ-বৃষ্টির পরেই জেঁকে বসবে শীত

প্রবাদ আছে ‘মাঘ মাসে বাঘ কাঁপে’। কিন্তু এবারের মাঘ মাসে আকাশের মুখ ভার। মেঘলা আকাশ আর গুঁড়িগুঁড়ি বৃষ্টির প্রভাবে শীতের প্রকোপ তেমন এটা নেই। তবে বৃষ্টি ও মেঘলা ভাব কেটে গেলেই পড়তে পারে হাঁড় কাঁপানো শীত। আবহাওয়া অধিদপ্তর এমনই পূর্বাভাস দিয়েছে।

বিস্তারিত