• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

হিজাবের পক্ষে বিক্ষোভ : কর্ণাটকে ৫৮ ছাত্রী বহিষ্কার

হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ করায় ভারতের কর্ণাটকে ৫৮ স্কুলছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা সবাই কর্ণাটকের শিবমোগা জেলার একটি স্কুলের ছাত্রী। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ওই ছাত্রীরা হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ করেছিলেন।

বিস্তারিত

এক কাঁঠালের দাম ২১৮ ডলার : কেন কীভাবে!

“কাঁঠাল যখন রান্না করা হয়, তখন এটি খেতে অনেকটা অনেকটা গরু বা শুকরের মাংসের মতো লাগে। ফলে টফু বা কর্নের মতো এটিও এখন মাংসের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। ব্রিটেনে এখন নিরামিষাশী মানুষের সংখ্যা প্রায় ৩৫ লাখ। এই সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই একটি কাঁঠালের দাম বেশি হওয়া অস্বাভাবিক নয়।”

বিস্তারিত

শহিদ মিনারে থাকবে ‘৬ স্তরের নিরাপত্তা’

অমর একুশে ফেব্রুয়ারিতে শহিদ মিনারে ‘ছয় স্তরের নিরাপত্তা’ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারের নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

বিস্তারিত

বইমেলায় সাস্টিয়ানদের বই নিয়ে ‘স্টল ৬৫০’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রকাশিত বই নিয়ে অমর একুশে বইমেলায় স্টল নেয়া হয়েছে। সাস্ট ক্লাব লিমিটেড এই স্টল বরাদ্দ নিয়েছে। স্টল নং ৬৫০, বর্ধমান হাউজ, তেতুল তলায়।

বিস্তারিত

ঢাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে ক্লাস-পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) যথারীতি শুরু হবে ক্লাস-পরীক্ষা। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত

নোয়াখালীর যুবক দক্ষিণ আফ্রিকায় খুন

দক্ষিণ আফ্রিকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে গোলাম মোস্তফা (৩৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

বিস্তারিত

কুমিল্লাকে জেতাতে ফাইনালের দিন যা করলেন নাফিসা কামাল

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অষ্টম আসরের শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইমরুল কায়েসের নেতৃত্বে দলটিতে ছিলেন দেশসেরা পেসার মুস্তাফিজুর রহমান ও লিটন দাসের মতো তারকা। বিদেশি তারকাদের মধ্যে সুনীল নারাইন, ফাফ ডু প্লেসি ও মইন আলিও ছিলেন। বলা যায়, ব্যালেন্স টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিস্তারিত

ইসি গঠন: ২০ জনের নাম রেখেছে সার্চ কমিটি

নতুন নির্বাচন কমিশন গঠনে বাছাইকৃত ২০ জনকে নিয়ে সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে তি শতাধিক বিশিষ্ট ব্যক্তির নাম প্রস্তাব করা হয়। সার্চ কমিটি প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য থেকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে। এর মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।

বিস্তারিত

বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল সাকিল

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদ। তিনি বিজিবির বর্তমান ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

বিস্তারিত

সালমানকে বিয়ে করতে পাকিস্তানী নায়িকার কাণ্ড!

বলিউড সুপারস্টার সালমান খান এখনো বিয়ে করেননি। তবে তার বান্ধবীর সংখ্যা নিতান্ত কম নয়। মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায় থেকে শুরু করে হালের জ্যাকুলিন ফার্নান্দেজ, কে নেই সাল্লুর বান্ধবীর তালিকায়।

বিস্তারিত