• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত হয়েছেন। ৯৫ বছর বয়সী রানি করোনার মৃদু উপসর্গে ভুগছেন। রবিবার (২০ ফেব্রুয়ারি) বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

বিস্তারিত

সার্চ কমিটির তালিকায় ১০ জনের নাম

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে ১০ জনের তালিকায় কে বা কারা আছেন তা এখনো জানা যায়নি।

বিস্তারিত

জাতীয় স্লোগান এখন ‘জয় বাংলা’

অবশেষে জাতীয় স্লোগানের মর্যাদা পেল ‘জয় বাংলা’। রবিবার (২০ ফেব্রুয়ারি) ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিস্তারিত

করোনাকালীন বিধিনিষেধ থাকছেনা

অবশেষে থাকছেনা করোনাকালীন বিধিনিষেধ বা কড়াকড়ি। আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে করোনার বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বিস্তারিত

করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৯৬৫ জন।

বিস্তারিত

বই মেলায় ড. লিপন মুস্তাফিজের তিন বই

অমর একুশে বইমেলা ২০২২-এ ড. লিপন মুস্তাফিজের তিনটি নতুন বই এসেছে। প্রকাশনী সংস্থা স্টুডেন্ট ওয়েজ গবেষণাধর্মী বই অনলাইন নিরাপত্তায় সাইবার সিকিউরিটি ও প্রবন্ধ সবুজ অর্থনীতিঃ উদ্যোগ ও উদ্যোক্তা, বর্ষাদুপুর মেলায় এনেছে কবিতার অনাঘ্রাতা। কবিতার বই অনাঘ্রাতা সম্পর্কে ড. লিপন মুস্তাফিজ দৈনিক আমরাই বাংলাদেশকে বলেন, ২০২০ এবং ২০২১ সালে লেখা মূলত প্রেমের কবিতা। কিছু কবিতার সিরিজ আছে। ছন্দে আবার কিছু গদ্যে লেখা। মানব প্রেমকে নারী ও পুরুষ এর দৃষ্টিতে তুলে আনা হয়েছে।

বিস্তারিত

বাসায় রান্না করেন শচীন টেন্ডুলকার, অঞ্জলির আগ্রহ নেই!

বিশ্ব ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। কিংবদন্তি ভারতীয় এই ক্রিকেটার ক্রিকেট ইতিহাসে নানা অধ্যায় রচনা করেছেন। শত রানের সেঞ্চুরি করেছেন তিনি। মাঠের দুর্দান্ত দাপুটে শান্ত মস্তিষ্কের ব্যাটার শচীন টেন্ডুলকার বাস্তব জীবনেও শান্ত-নিরীহ প্রকৃতির। ক্রিকেটের বাইরে পরিবারই তাঁর কাছে সবার আগে। এমনকি সুযোগ পেলেই বাসায় রান্নায় লেগে পড়েন তিনি।

বিস্তারিত

বাংলা টাইগার্স টিমে জায়গা পেলেন যারা

জাতীয় দল থেকে ছিটকে পড়া বা অনিয়মিত ক্রিকেটারদের সমন্বয়ে ২৩ সদস্যের বিশেষ টিম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফেব্রুয়ারিতে আফগানিস্তান সিরিজের আগেই বাংলা টাইগার্স দলটি গঠন করা হবে বলে আগেই কথা দিয়েছিলেন বিসিবির কর্মকর্তারা। এবার তারা সেই কথা রাখলেন।

বিস্তারিত

কমেছে মৃত্যু ও শনাক্ত, বেড়েছে সুস্থতা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৯৪৪ জন। একই সময়ে দেশে নতুন করে ২ হাজার ১৫০ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন।

বিস্তারিত

স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি ২ দিন : নবম শ্রেণিতে থাকছেনা বিভাগ

আগামী বছর থেকে দেশের প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে দুই দিন। শুক্র ও শনিবার এই ছুটি থাকবে। সেই সঙ্গে নবম শ্রেণিতে থাকছেনা সায়েন্স, আর্টস ও কমার্সের পৃথক বিভাগ।

বিস্তারিত