এইচএসসির কেন্দ্র ও আসন বিন্যাস প্রকাশ
০৬:৫৫পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
২০২১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এ তালিকায় কেন্দ্র ও এর আওতায় কোন কোন কলেজ রয়েছে তা তুলে ধরা হয়েছে।
বিস্তারিত০৬:৫১পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে ‘থ্যাংক ইউ পিএম’ প্রচারাভিযান শুরু হয়েছে। ক্যাম্পেইনে ভিডিও ফুটেজ পাঠিয়ে অংশ নিতে পারবেন যে কেউ। আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী।
বিস্তারিত০৬:২৭পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার বাড়েডিহি এলাকার জাহা বক্সের ছেলে ভ্যানচালক মহিদুল ইসলাম (৫০) ও পিরোজপুর গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন (৪২)। বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিস্তারিত০৬:০৬পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
স্কুল, কলেজ ও মাদ্রাসার কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না বরে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সময় ধরে সাময়িক বরখাস্ত করে রাখা হলে তা এখন থেকে বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত০৫:২০পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র (জমিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ) অন্যতম শীর্ষ নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় অস্ত্র, নগদ টাকা ও বিস্ফোরক উদ্ধার করে র্যাবের ডগ ও বোম্ব ডিস্পোজাল ইউনিট।
বিস্তারিত০৭:২৪পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার
চট্টগ্রামের ঐহিত্যবাহী হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম (মহাপরিচালক) হয়েছেন মাওলানা ইয়াহিয়া। কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিত ‘আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসাটির নেতৃত্ব কার হতে যাবে এ নিয়ে আলোচনা চলছিল বেশ কিছু দিন ধরে। বিশেষ করে আল্লামা আহমাদ শফির মৃত্যুর পর কে হবেন হাটহাজারি মাদ্রাসার প্রধান তা নিয়ে জল্পনার শেষ ছিল না।
বিস্তারিত০৬:২৯পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন করোনা পরিস্থিতির ওপর দুই দেশের পর্যটন ভিসা নির্ভর করছে। তবে দুই দেশের মধ্যে পারিবারিক, ব্যবসায়িক, চিকিৎসাসহ অন্যান্য ভিসা চালু আছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দিনের সফরে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার এ কথা বলেন।
বিস্তারিত০৬:২০পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার
করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে চালু হতে যাচ্ছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এ লক্ষ্যে প্রতিষ্ঠান চালুর পর ক্লাস-পরীক্ষা কিভাবে নেয়া হবে এবং স্বাস্থ্যবিধি ও অন্যান্য বিষয়গুলো কিভাবে পরিচালিত হবে সে সম্পর্কে নির্দেশনা জারি করা হয়েছে।
বিস্তারিত০৫:৩৩পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার
মানসিক ভারসাম্যহীন সুফিয়া বেগম (৪০) ফিরে পেয়েছেন পরিবার। দীর্ঘ ১০ বছর পর তিনি ফিরেছেন নিজের বাড়িতে। দীর্ঘদিন পর মানসিক ভারসাম্যহীন হারিয়ে যাওয়া মাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা সন্তানরা। এমনই চাঞ্চল্যকর ও হৃদয়গ্রাহী ঘটনা ঘটেছে ফেনীর সোনাগাজীতে।
বিস্তারিত০৪:৪২পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনাও দিয়েছেন উচ্চ আদালত।
বিস্তারিত