• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

বিএনপির আন্দোলনের হুমকিতে শেখ হাসিনা ভয় পান না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সরকার পতনের আন্দোলনের হুমকিতে শেখ হাসিনা ভয় পান না। তাদের আন্দোলনের হুমকি-ধমকিতে জনগণ হাসে। তিনি  বলেন, ‘সরকার পতনের হুমকি-ধমকিতে শেখ হাসিনা ভয় পান না। অনেকে বলেছিল এই হবে, সেই হবে; দেশ সংঘাতে যাবে। কিন্তু কিছুই তো হলো না। বিএনপির কথা শুনলে এখন ঘোড়াও হাসে।’

বিস্তারিত

বিএনপির কর্মসূচির সময় সতর্ক থাকবে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সব কর্মসূচির সময়ে আওয়ামী লীগ পাহারায় থাকবে। তিনি আরও বলেন, ‘আমরা বিএনপির সব কর্মসূচির সময়ে সতর্ক দৃষ্টি রাখবো। প্রয়োজনে সতর্ক পাহারায় থাকবো। এ দেশে আর কখনো ২০১৩, ২০১৪, ২০১৫ সালের মতো পরিস্থিতি কাউকে তৈরি করতে দেবো না।’

বিস্তারিত

বিমানে যাত্রীর গায়ে মূত্রত্যাগ, দিল্লিতে তোলপাড়!

নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে নারী যাত্রীর গায়ে অপর এক মদ্দপ যাত্রী মূত্রত্যাগ করেছে। ২৬ ডিসেম্বর এয়ারইন্ডিয়ার একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। ভারতীয় বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগী নারী যাত্রী এরই মধ্যে দিল্লি পুলিশে অভিযোগ দিয়েছেন। অভিযোগ আমলে নিয়ে তদন্তও শুরু করেছে পুলিশ।

বিস্তারিত

কর্মীদের সান্ত্বনা দিতেই বিএনপির হাঁকডাক: তথ্যমন্ত্রী

দলীয় কর্মীদের সান্ত্বনা দিতেই বিএনপি নেতারা এত হাঁকডাক দিচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন- ‘খন্দকার মোশাররফ সাহেবসহ অন্যান্য বিএনপি নেতারা আসলে কর্মীদেরকে সান্তনা দেয়ার জন্যই বড় গলায় কথা বলেন। বিএনপির এই হাঁকডাক আসলে খালি কলসি বেশি বাজার মতো, তার চেয়ে বেশি কিছু না। তারা কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, পারবেও না।’

বিস্তারিত

স্থায়ী ক্যাম্পাসে যেতে ডিআইইউকে ইউজিসির আল্টিমেটাম

দেশের ২২ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে গত ৩১ ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার সময়সীমা বেধে দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির বেধে দেয়া সময়ের মধ্যে এখন পর্যন্ত ৭ টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হয়েছে। বাকি কয়েকটি বিশ্ববিদ্যালয়কেও কিছুদিনের সময় বেধে দিয়েছে ইউজিসি। এ ছাড়া স্থায়ী ক্যাম্পাস ইস্যুতে ইতোমধ্যে ৪ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

বিস্তারিত

সংকট কাটাতে সুদে টাকা ধার নিলো ইসলামী ব্যাংক

তারল্য সংকটে ভুগতে থাকা শরীয়াহ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক এবার সুদভিত্তিক ৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। তারল্য সংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ নগদ জমা সংরক্ষণে (সিআরআর) ব্যর্থ হওয়ার পর ব্যাংকটি এ ধার গ্রহণ করেছে। ইসলামী ব্যাংকের সংকট কাটাতে বেসরকারি ব্যাংকটিকে সুদভিত্তিক ৮ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিস্তারিত

বিয়ে ও তালাকের খরচ বাড়ল

বিয়ে ও তালাক নিবন্ধনের ফি বাড়ানো হয়েছে। ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন ১৯৭৪’ এ দেয়া ক্ষমতাবলে সম্প্রতি বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বিয়ে ও তালাক নিবন্ধনের ফি বাড়ানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত

পাক্ষিক ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার যাত্রা শুরু

যাত্রা শুরু করলো পাক্ষিক ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া'র। রবিবার (১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে পত্রিকার কার্যালয়ে পত্রিকার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। পত্রিকাটির উদ্বোধন ঘোষণা করেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল।

বিস্তারিত

শীতের আমেজে ডিআইইউ'তে পিঠা উৎসব

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের যৌথ আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে পিঠা উৎসব শেষ হয়।

বিস্তারিত