• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

আজ লাইলাতুল কদর, ইবাদত-বন্দেগিতে কাটে পবিত্র রাত

আজ লাইলাতুল কদর, ইবাদত-বন্দেগিতে কাটে পবিত্র রাত

নিজস্ব প্রতিবেদক

আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত মহিমান্বিত ও পবিত্র বলে বিবেচিত। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা এই রাত ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান।

ইসলাম ধর্মমতে, পবিত্র আল-কুরআন এই রাতেই নাজিল হয়েছিল। কোরআনের সূরা আল-কদর–এ বলা হয়েছে, কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পবিত্র এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর অনুসারীদের মর্যাদা বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য নির্ধারণ করা হয়। তাই মুসলমানরা গুনাহ মাফ ও আল্লাহর রহমত লাভের আশায় নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে রাতটি কাটান।

রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোর যেকোনো একটিতে শবে কদর হতে পারে বলে ইসলামি শিক্ষায় উল্লেখ আছে। তবে অনেক আলেমের মতে ২৬ রমজানের দিবাগত রাতেই সাধারণত শবে কদর পালিত হয়।

পবিত্র শবে কদর উপলক্ষে আগামীকাল ১৭ মার্চ সরকারি ছুটি থাকবে। এই রাতে দেশের বিভিন্ন মসজিদে খতমে তারাবিহ সম্পন্ন হয় এবং অনেক মুসল্লি কবরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের জন্য দোয়া করেন।

১৬ মার্চ ২০২৬, ০৫:২৯পিএম, ঢাকা-বাংলাদেশ।