• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ঈদযাত্রা নিরাপদে রাখতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা

ঈদযাত্রা নিরাপদে রাখতে র‍্যাবের  ৩ স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল–এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব এ তথ্য জানায়।

র‍্যাব-১০–এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান, ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৩২টি টিম মোতায়েন করা হয়েছে। এসব টিম সদরঘাট, সায়েদাবাদ বাস টার্মিনাল, শ্যামপুর, সূত্রাপুর ও কামরাঙ্গীরচরসহ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছে।

নিরাপত্তার অংশ হিসেবে ছয়টি সিভিল টিমও গোয়েন্দা নজরদারিতে কাজ করছে। পাশাপাশি নিয়মিত টহল, ‘রোবাস্ট পেট্রোলিং’ ও ‘ফুট পেট্রোলিং’ চালানো হচ্ছে। প্রয়োজনে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হবে।

র‍্যাব জানিয়েছে, ঈদের দিনসহ পরবর্তী সময় পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

যাত্রীদের সহায়তার জন্য সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনালে দুটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এসব কন্ট্রোল রুমে র‍্যাব সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। কোনো যাত্রী হয়রানির শিকার হলে বা অতিরিক্ত ভাড়া দাবি করা হলে সরাসরি সেখানে অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

১৭ মার্চ ২০২৬, ০৫:৪৫পিএম, ঢাকা-বাংলাদেশ।