• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

কৃষক বাঁচলে দেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

কৃষক বাঁচলে দেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কৃষক বাঁচলে দেশের মানুষ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।

সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলা–এর বলরামপুর সাহাপাড়ায় ১২ কিলোমিটার খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের উপকার হয়—এমন কাজ সব সময় করে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতিতে চাপ তৈরি হলেও সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, সাহাপাড়া খাল পুনঃখনন শেষ হলে ওই এলাকার প্রায় ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন এবং প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে পানি সরবরাহ সম্ভব হবে। এতে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে।

সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের কর্মসূচি শুরু করেছে। এর অংশ হিসেবে একযোগে দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১৬ মার্চ ২০২৬, ০৫:২৯পিএম, ঢাকা-বাংলাদেশ।