• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পবিত্র শবে কদরের সরকারি ছুটি হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র শবে কদরের সরকারি ছুটি হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি থাকা সত্ত্বেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর সচিবালয়ে নিজের দপ্তরে আসেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

তিনি জানান, আজ থেকে ঈদের ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। তার দিনের কর্মসূচির মধ্যে মন্ত্রিসভার বৈঠকও রয়েছে।

সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ঈদের ছুটি নির্ধারণ করেছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এছাড়া ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটিও ঘোষণা করা হয়েছে।

১৭ মার্চ ২০২৬, ০৫:৪৩পিএম, ঢাকা-বাংলাদেশ।