র্যাব, সিআইডি ও এসবি প্রধান পরিবর্তন
দেশের তিনটি গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা সংস্থার প্রধান পদে পরিবর্তন এনেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আহসান হাবীব পলাশ–কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া সরদার নুরুল আমিন–কে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর প্রধান করা হয়েছে। তিনি আগে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজি (এইচআরএম) হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ–কে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব বদলির তথ্য জানানো হয়।