আইএসও সনদ পেল এক্সপার্ট
‘এক্সপার্ট’ (Xpert) তাদের সকল পণ্যের জন্য আন্তর্জাতিক মান সংস্থা থেকে ‘আইএসও’ (ISO) সনদ লাভ করেছে।
গুণগত মান বজায় রাখা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এই বিশেষ সনদ প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ হাবিব মনসুর এক বিবৃতিতে এই অর্জনের কথা জানিয়ে বলেন, “শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল সাধারণের বাইরে গিয়ে নতুন কিছু করা। এক্সপার্ট ব্র্যান্ডটি গড়ে তোলা হয়েছে নতুন মানদণ্ড স্থাপনের জন্য। এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে যে আমরা সঠিক পথেই এগিয়ে যাচ্ছি।”
তিনি আরও উল্লেখ করেন, এই সনদ প্রাপ্তি পণ্যের গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার প্রতি তাঁদের অঙ্গীকারেরই প্রতিফলন। এই দীর্ঘ যাত্রায় পাশে থাকার জন্য তিনি সব গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় কোনো ব্র্যান্ডের সব পণ্যে এমন আন্তর্জাতিক স্বীকৃতি দেশের শিল্প খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করে, যা বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলবে।