• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

পুলিশ কনস্টেবল রহিমদের না বলা কথা!

ঢাকা থেকে সিরাজগঞ্জের ট্রেনে ছুটে চলছি। ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছুটছে যেন ধূমকেতুর গতিতেই। স্টেশন থেকে শুরু করে ট্রেনে উঠে আমার সিটে বসার আগ পর্যন্ত আমি সবকিছু খেয়াল করে দেখছি। এটা আমার অভ্যাসও বলা যায়। নানা গন্তব্যের উদ্দেশ্যে মানুষ ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী। আমি একজন। এই ট্রেনে কত রকমের মানুষ দেখছি। কেউ হকার, কেউ ভ্রাম্যমাণ চা বিক্রেতা। কেউ কেউ ঝালমুড়ি নিয়ে ট্রেনের এ বগি থেকে ও বগি ঘুরছেন।

বিস্তারিত

আইনজীবীদের আশ্রয় অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু অসুস্থ

আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

বিস্তারিত

গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী বরখাস্ত

গাজীপুর গণপূর্ত উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুচনা মুৎসুদ্দীকে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াসি উদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছুটি না নিয়ে বিদেশে অবস্থান করায় ও কারণ দর্শানোর নোটিশের জবাব না দেয়ায় সুচনা মুৎসুদ্দীকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত

চুয়াডাঙ্গা ভি.জে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

বিস্তারিত

চুয়াডাঙ্গায় মেয়ের ধাক্কায় পড়ে গিয়ে প্রাণ গেল বাবার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়ের ধাক্কায় পড়ে গিয়ে ইটের আঘাতে সানোয়ার হোসেন (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়ে ববিতা (৩৫) কে আটক করেছে পুলিশ।

বিস্তারিত

শিক্ষা সফরে গিয়ে বাড়ি ফেরা হলো না তামিমের

শিক্ষা সফরে মেঘনা নদীতে নৌ ভ্রমণে গিয়েছিল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র তামিম হোসেন। সহপাঠীদের মতো তারও আশা ছিল সফরের আনন্দ শেষে মা-বাবার কোলে ফিরবে সে। কিন্তু মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার পর অবশেষে তার নিথর দেহ পাওয়া গেছে।

বিস্তারিত

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী।

বিস্তারিত

চুয়াডাঙ্গায় ভুট্টাচাষীদের মাথায় হাত!

ভুট্টা, ডাল, আম, পেয়ারা, লেবু, ড্রাগন ফলসহ চুয়াডাঙ্গায় নানা ধরণের চাষাবাদ হয়ে থাকে। প্রতি বছর জেলায় প্রচুর ভুট্টা চাষ হয়। ভুট্টার আবাদে চাষীদের আগ্রহ দিন দিন বাড়লেও এবছর ক্ষতির মুখে পড়েছেন কৃষক।

বিস্তারিত

চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আনোয়ার হোসেন মিন্টু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে জীবননগর থানার ওসি মো. আব্দুল খালেকের নেতৃত্বে অভিযান চালানো হয়।

বিস্তারিত

উদীয়মান অর্থনীতির বাংলাদেশ

বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ, যা উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক দশকে দেশটি কৃষি, উৎপাদন এবং প্রযুক্তি সহ বিভিন্ন খাতে দুর্দান্ত অগ্রগতি করেছে। ফলস্বরূপ, বাংলাদেশ এই অঞ্চলের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ হিসাবে আবির্ভূত হয়েছে। বিশ্ব অর্থনীতিতে একটি প্রভাবশালী দেশ হতে প্রস্তুত বাংলাদেশ।

বিস্তারিত