• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

দেশের বিদ্যুৎ খাতে স্বস্তি আনতে সরকার প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হতো, যা নিয়ে অসন্তোষ ছিল। বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার কেনায় অস্বচ্ছতা ও বাড়তি ব্যয়ের বোঝা গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকদের ব্যয় কমবে এবং বিদ্যুৎ সেবায় স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

২৯ মার্চ ২০২৬, ০৫:৪১পিএম, ঢাকা-বাংলাদেশ।