ওমরাহ করতে সৌদি আরব পৌঁছেছেন নাহিদ ইসলাম
পবিত্র ওমরাহ পালন করতে নাহিদ ইসলাম সৌদি আরবে পৌঁছেছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ রোববার দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। সোমবার সকালে জেদ্দা পৌঁছালে স্থানীয় প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তিনি সস্ত্রীক ওমরাহ পালন করবেন বলে জানা গেছে। আগামী ৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। ঢাকা ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ধর্মীয় এই সফর শেষে দেশে ফিরে তিনি পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।