• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

অবৈধ জ্বালানি মজুতের তথ্য দিলে মিলবে ১ লাখ টাকা পুরস্কার

অবৈধ জ্বালানি মজুতের তথ্য দিলে মিলবে ১ লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

অবৈধ জ্বালানি মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ভরযোগ্য তথ্য দিয়ে অবৈধ মজুত বা পাচার কার্যক্রম শনাক্তে সহায়তা করলে যাচাই শেষে এই অর্থ দেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। সরকার বলছে, বৈশ্বিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তার সুযোগ নিয়ে অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। এসব কার্যক্রম ঠেকাতে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, যাচাই শেষে জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

৩০ মার্চ ২০২৬, ০৫:৪৭পিএম, ঢাকা-বাংলাদেশ।