• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

লেবাননে ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত

লেবাননে ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে লেবানন-এ ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। একটি গাড়িকে লক্ষ্য করে চালানো এই হামলায় প্রাণ হারান আল মানার-এর প্রতিবেদক আলি শুয়াইবসহ আরও দুজন। অপর নিহতরা হলেন ভাইবোন ফাতিমা তৌনি ও মোহাম্মদ তৌনি, যাদের মৃত্যু নিশ্চিত করেছে আল মায়াদিন। ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, আলি শুয়াইব সাংবাদিকতার আড়ালে সশস্ত্র কার্যক্রমে জড়িত ছিলেন। তবে সংশ্লিষ্ট গণমাধ্যম তাকে ‘প্রতিরোধের প্রতীক’ হিসেবে বর্ণনা করেছে। এ হামলাকে লেবাননের প্রেসিডেন্টের দপ্তর ‘স্পষ্ট অপরাধ’ বলে আখ্যা দিয়েছে। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

২৯ মার্চ ২০২৬, ০৫:৩৯পিএম, ঢাকা-বাংলাদেশ।