খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, পেশাদার খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হয়ে ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করা উচিত। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, দেশে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা হচ্ছে এবং ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। এছাড়া শিক্ষা কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।