• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ভারত থেকে পাইপলাইনে আসছে ৭ হাজার টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনে আসছে ৭ হাজার টন ডিজেল

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব মোকাবিলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ভারত থেকে পাইপলাইনে ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু করেছে। চট্টগ্রাম সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা থেকে এ সরবরাহ শুরু হয়েছে এবং পুরো চালান পৌঁছাতে এক-দুই দিন সময় লাগবে। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে এ জ্বালানি আসছে। বিপিসি চেয়ারম্যান জানান, বিকল্প উৎস চালু থাকায় আপাতত জ্বালানি সংকটের আশঙ্কা নেই। জাহাজের সূচি অনিশ্চিত হওয়ায় পাইপলাইনের ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ডিজেল পৌঁছাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে সংরক্ষণ সক্ষমতা বাড়ানো না হলে এই সুবিধা পুরোপুরি কাজে লাগানো কঠিন হবে।

২৯ মার্চ ২০২৬, ০৫:৪১পিএম, ঢাকা-বাংলাদেশ।