• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

এপ্রিলের প্রথম সপ্তাহে মিলবে হামের টিকা

এপ্রিলের প্রথম সপ্তাহে মিলবে হামের টিকা

নিজস্ব প্রতিবেদক

দেশে হাম (মিজেলস) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্রুত টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই টিকা পাওয়া যেতে পারে। ইউনিসেফ থেকে টিকা সংগ্রহে ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় আইসিইউ, ভেন্টিলেটর ও বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। ২০১৮ সালের পর বড় কোনো টিকাদান কর্মসূচি না থাকায় অনেক শিশু টিকার বাইরে থেকে গেছে, ফলে সংক্রমণ বেড়েছে। সরকার ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি শিশুদের অগ্রাধিকার দিয়ে বিশেষ টিকাদান কর্মসূচি চালু করবে। সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

৩০ মার্চ ২০২৬, ০৫:৪৬পিএম, ঢাকা-বাংলাদেশ।